Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
সর্দি-কাশির সাধারণ ভাইরাসে পরিণত হবে কোভিড: অধ্যাপক সারাহ গিলবার্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 September, 2021, 05:15 pm
Last modified: 23 September, 2021, 05:25 pm

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

সর্দি-কাশির সাধারণ ভাইরাসে পরিণত হবে কোভিড: অধ্যাপক সারাহ গিলবার্ট

সারাহ বলেন, “আমরা ইতোমধ্যে মানুষের মাঝে সংক্রমিত হয় এমন চারটি করোনাভাইরাসের সঙ্গে বাস করছি। এই ভাইরাসগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। সময়ের সঙ্গে 'সার্স-কোভ-২' ভাইরাসও একটি সাধারণ ভাইরাসে পরিণত হবে।”
টিবিএস ডেস্ক
23 September, 2021, 05:15 pm
Last modified: 23 September, 2021, 05:25 pm
অধ্যাপক সারাহ গিলবার্ট। ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে কোভিড ভাইরাস ভয়াবহ রূপধারণের পরিবর্তে সাধারণ ঠাণ্ডাজনিত অসুখ সৃষ্টিকারী জীবাণুতে পরিণত হবে বলে জানিয়েছেন অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন উদ্ভাবক ও গবেষক ড. সারাহ গিলবার্ট।

বহু মানুষকে আক্রান্ত করার পর কোভিড-১৯ ভাইরাস অন্যান্য করোনাভাইরাসের মতোই ব্যাপকভাবে সংক্রামক সাধারণ একটি ভাইরাসে পরিণত হবে। কোভিডে আক্রান্ত হলে তখন শুধু সর্দি-কাশির মতো সাধারণ উপসর্গ দেখা দিবে বলে মন্তব্য করেন তিনি।

রয়্যাল সোসাইটি অব মেডিসিনের আয়োজিত এক সেমিনারে সারাহ বলেন, "আমরা ইতোমধ্যে মানুষের মাঝে সংক্রমিত হয় এমন চারটি করোনাভাইরাসের সঙ্গে বাস করছি। এই ভাইরাসগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। সময়ের সঙ্গে সার্স-কোভ-২ এমন একটি সাধারণ ভাইরাসে পরিণত হবে।"

অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, "ইম্যুনিটি ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা এই ভাইরাসের হবে না। কিন্তু তারপরেও করোনা তীব্র সংক্রামক একটি ভাইরাস থাকবে।"

মানুষের মাঝে সংক্রমণ বাড়লে ভাইরাসের তীব্রতা কমার প্রবণতা দেখা যায় বলে জানান তিনি। সারাহ বলেন, "সার্স-কোভ-২ ভাইরাসের আরও ভয়ানক কোনো সংস্করণ আসবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।"

এদিকে, টিকা না নেওয়া সকল শিশুই ভবিষ্যতে কোভিডে আক্রান্ত হবে এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের চিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক ক্রিস হুইটি। এছাড়া, অর্ধেক তরুণ ইতোমধ্যেই কোভিডে আক্রান্ত হয়েছে বলেও জানান তিনি। অধ্যাপক ক্রিসের মন্তব্যের পরেই সামনে আসে সারাহ গিলবার্টের বক্তব্য।

"এখন প্রশ্ন হলো ওই পর্যায়ে যেতে আমাদের কত সময় লাগবে এবং ততদিন ভাইরাসটিকে নিয়ন্ত্রণে রাখতে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে," বলেন গিলবার্ট।

৫৯ বছর বয়সী সারাহ গিলবার্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইন্সটিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ভাবনকারী দলের নেতৃত্ব দেন। বিশ্বে এখন পর্যন্ত সবথেকে বেশি বিতরণকৃত কোভিড ভ্যাকসিনের তালিকায় শীর্ষে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা।

  • সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

সারাহ গিলবার্ট / কোভিড-১৯ / ভাইরাসের বিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net