Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
‘নিয়ম-শৃঙ্খলা’ প্রতিষ্ঠায় অর্ধশতাধিক ছাত্রের চুল কেটে দিলেন স্কুল কমিটির সভাপতি

টপ নিউজ

রাজশাহী প্রতিনিধি
26 August, 2019, 07:00 pm
Last modified: 26 August, 2019, 07:39 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

‘নিয়ম-শৃঙ্খলা’ প্রতিষ্ঠায় অর্ধশতাধিক ছাত্রের চুল কেটে দিলেন স্কুল কমিটির সভাপতি

পরিচালনা কমিটির  সভাপতি বিষয়টি স্বীকার করে বলেছেন,  তিনি চান বিদ্যালয়ে একটা ‘নিয়ম’ থাকুক
রাজশাহী প্রতিনিধি
26 August, 2019, 07:00 pm
Last modified: 26 August, 2019, 07:39 pm
এবড়ো-থেবড়ো করে কেটে দেয়া চুল দেখাচ্ছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ‘নিয়ম-শৃঙ্খলা’ বজায় রাখতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাঁচি হাতে শ্রেণিকক্ষে ঢুকে অর্ধ-শতাধিক ছাত্রের মাথার চুলে কেটে দিয়েছেন এমন অভিযোগে ক্লাস বর্জনের পর মানববন্ধন করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি এবাদুল হক ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির কক্ষে গিয়ে ‘প্রায় সকল ছাত্রের’ মাথার চুল কেটে দেন। 

এবাদুল হকও বিষয়টি স্বীকার করে বলেছেন,  তিনি চান বিদ্যালয়ে একটা ‘নিয়ম’ থাকুক। 

ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করে সালাম হোসেন নামে একজন অভিভাবক বলেন, ‘‘ছেলেরা কোন অপরাধ করলে তারা আমাদের জানাতে পারত। গত সপ্তাহে আমাদের ছেলের চুল কাটানো হয়েছে। প্রধান শিক্ষক ও সভাপতি তারও চুল কেটে দিয়েছে। এখন লজ্জায় সে আর স্কুলে আসতে চাচ্ছে না।”  

নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বিদ্যালয়ের একজন শিক্ষক বলছেন, এত বেশি ছাত্রের মাথার চুল কেটে দেওয়া উচিৎ হয়নি। এ বিষয়ে ছাত্রদের অভিভাবকদের আগেই অবহিত করা যেত। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী সরদার বলেন, ‘‘সভাপতি কেন ছাত্রদের মাথার চুল কাটলেন, সেটা আমার বোধগম্য নয়।’’ 

ছাত্রদের চুল কাটার ব্যাপারে তার সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কোনো আলোচনা হয়নি বলেও দাবি তার। 

সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবাদুল হক বিদ্যালয়ে এই দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি বলেন, ‘‘আমি গত দু’মাস আগে সভাপতির দায়িত্বে এসেছি। আমি চাই স্কুলের একটা নিয়ম থাকুক।’’ 

ছাত্রদের মাথার চুল কেটে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে সংবাদ করার প্রয়োজন নেই। বিষয়টি আমরা বসে সমঝোতা করবো।’’ 

এ বিষয়ে পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রথমে স্কুলের ম্যানেজিং কমিটির সবাই মিলে ঠিক করেন ছাত্রদের স্কুল কেটে দেয়ার বিষয়ে। এই সিদ্ধান্ত মেনে কিছু ছাত্র চুল কেটেছিলো কিছু ছাত্র চুল কাটেনি। পরে ওই ছাত্রদের কথা মতোই তিনি অন্য ছাত্রদের চুল কেটে দেন। এই ঘটনাকে কেন্দ্র কিছু ছাত্ররা ক্লাস বর্জন করে। পরে বিষয়টি মীমাংসা করা হয়।”

Related Topics

বাংলাদেশ

রাজশাহী / স্কুলে চুল কেটে দেয়া / বখাটে কাটিং / চুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net