Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সুন্দরবন ঢাল হয়ে রক্ষা করেছে বৃহত্তর খুলনার উপকূলবাসীকে

টপ নিউজ

খুলনা প্রতিনিধি
22 May, 2020, 12:25 pm
Last modified: 22 May, 2020, 12:26 pm

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল

সুন্দরবন ঢাল হয়ে রক্ষা করেছে বৃহত্তর খুলনার উপকূলবাসীকে

মায়ের আঁচলের মতো ঢাল হয়ে সুন্দরবন বৃহত্তর খুলনার উপকূলীয় ১০ উপজেলার ৩০ লক্ষাধিক মানুষকে বাচিয়ে দিয়েছে সর্বংসহা হয়ে।
খুলনা প্রতিনিধি
22 May, 2020, 12:25 pm
Last modified: 22 May, 2020, 12:26 pm
সুন্দরবন। ফাইল ছবি

নিজেকে নিশ্চিহ্ন করে অকৃপণভাবে বার বার বুক পেতে মানুষকে রক্ষা করছে সুন্দরবন। দানবের মতো আছড়ে পড়া সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডব থেকে আবারো মায়ের আঁচলের মতো ঢাল হয়ে সুন্দরবন বৃহত্তর খুলনার উপকূলীয় ১০ উপজেলার ৩০ লক্ষাধিক মানুষকে বাচিয়ে দিয়েছে সর্বংসহা হয়ে।
 
এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সুন্দরবনের গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ইতোমধ্যে বন বিভাগের পক্ষ থেকে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের চারটি রেঞ্জের চারজন সহকারী বন সংরক্ষককে (এসিএফ) প্রধান করে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঈদের আগেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় প্রবল বেগে সুন্দরবন উপকূলে আছড়ে পড়ে সুপার সাইক্লোন আম্পান। আবহাওয়া অধিদপ্তরের মতে, সুন্দরবনে আঘাত হানার সময় আম্পানের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। তবে সুন্দরবনে বাঁধাপ্রাপ্ত হয়ে এর গতি অনেকটাই কমে যায়। 

ফলে প্রাণরক্ষা পায় সুন্দরবন উপকূল সংলগ্ন খুলনা জেলার কয়রা, দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা, বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও শরণখোলা উপজেলার ৩০ লক্ষাধিক মানুষের জীবন। এর আগে ঘূর্ণিঝড় বুলবুল ও ফনীর তাণ্ডব থেকেও উপকূলবাসীকে ব্যাপক প্রাণহানি থেকে রক্ষা করেছিল সুন্দরবন।

সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুর রাজ্জাক আঁকন বলেন, সুন্দরবন আমাদের ঝড়ঝঞ্ঝা থেকে বার বার বুক পেতে রক্ষা করেছে। এবারের ঘূর্ণিঝড় আম্পান থেকেও এই বন আমাদের বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা করল। তাই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ভাবনা থেকেই আমাদেরকে সুন্দরবন রক্ষা করতে হবে।

এদিকে সুন্দরবন পূর্ব বনবিভাগ সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পূর্ব সুন্দরবনের ১৭টি জেটি, ১০টি টহল ফাঁড়ি, ১৭টি পুকুর, ১৪টি ব্যারাক, দুই হাজার ৪০০ মিটার রাস্তা, ২৪টি সুন্দরী গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জব্দ করা ৪৫৩ ঘনফুট সুন্দরী কাঠ নদীতে ভেসে গেছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্পানে পূর্ব সুন্দরবনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকার জন্য সাত সদস্য করে দুটি কমিটি গঠন করা হয়েছে। 

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বসিরউল আল মামুন বলেন, এখনও পশ্চিম সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। তবে এ জন্য কমিটি গঠন করা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সুন্দরবন বন বিভাগ) মো. মঈনুদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝড়ে সুন্দরবনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে, বনরক্ষী ও কর্মকর্তারা এখন সরেজমিন গিয়ে পর্যবেক্ষণ করে সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। এ জন্য সাত সদস্য করে চারটি কমিটি গঠন করা হয়েছে। ঈদের আগেই তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।  প্রতিবেদন পাওয়ার পরই সঠিক তথ্য জানানো সম্ভব হবে।
 

Related Topics

বাংলাদেশ

খুলনা / সুন্দরবন / ঘূর্ণিঝড় আম্পান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net