Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2026, 09:10 pm
Last modified: 16 March, 2026, 09:10 pm

Related News

  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • জ্বালানি তেলের সবচেয়ে বড় কৌশলগত মজুদ কার কাছে?
  • জ্বালানি সরবরাহে উন্নতি হওয়ায় রেশনিং প্রত্যাহার করল সরকার
  • কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • তেলের দাম ‘সবার ধারণার চেয়েও' বেশি কমবে: দাবি ট্রাম্পের

চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

পাম্প সংশ্লিষ্টরা জানান, খুলনার ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 March, 2026, 09:10 pm
Last modified: 16 March, 2026, 09:10 pm
প্রতীকী ছবি

খুলনায় এখনো পুরোপুরি কাটেনি জ্বালানি তেলের সংকট। ডিপো থেকে চাহিদামতো তেল সরবরাহ না পাওয়ায় নগরীসহ জেলার অনেক ফিলিং স্টেশনে স্বাভাবিকভাবে তেল বিক্রি করা যাচ্ছে না। এতে বিপাকে রয়েছেন পাম্প মালিক, পরিবহন চালক ও সাধারণ গ্রাহকরা।

আজ সোমবার (১৬ মার্চ) নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, অনেক পাম্পেই পর্যাপ্ত তেল নেই। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার কোনো কোনো পাম্পে সরবরাহ বন্ধ থাকায়—বিক্রিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পাম্প সংশ্লিষ্টরা জানান, খুলনার ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। নিয়মিত সরবরাহ না থাকায় অনেক স্টেশন মালিক বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল দিচ্ছেন।

নগরীর বিশ্বাস ফিলিং স্টেশনের কর্মী লতিফ বলেন, "আমরা প্রতিদিন যে পরিমাণ তেলের চাহিদা পাঠাই, ডিপো থেকে তার তুলনায় অনেক কম সরবরাহ দেওয়া হচ্ছে। ফলে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।"

তিনি বলেন, সরকারের তরফ থেকে রেশনিং পদ্ধতি তুলে দিলেও—প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় কাউকে বেশি তেল দিতে পারছি না। যেমন এখনো মোটরসাইকেল প্রতি ২৫০ টাকার বেশি তেল দিচ্ছি না।

এছাড়া নগরীর কেসিসি ফিলিং স্টেশনে "দুপুরের পর তেল নেই" সাইনবোর্ড লেখা দেখা গেছে। সেখানের কর্মীরা জানান, যে তেল পাওয়া যায়, তাতে দুপুর পর্যন্ত বিক্রি করলে ফুরিয়ে যায়। তাই বাকি সময় তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে রাখতে হয়।

পাম্প মালিকদের দাবি, দ্রুত চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা না হলে সংকট আরও বাড়তে পারে এবং পরিবহন খাতেও বড় ধরনের প্রভাব পড়বে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, তেল সংকটের কারণে চালকদের তেল সংগ্রহ করতে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছে।

মোটরসাইকেল চালক আসাদ বলেন, "৫০০ টাকার তেল কেনার জন্য দুই থেকে তিনটি পাম্পে যেতে হচ্ছে। অথচ সরকার রেশনিং পদ্ধতি তুলে দিলেও বাস্তবে এর প্রতিফলন নেই। অনেক সময় একাধিক পাম্প ঘুরেও তেল পাওয়া যাচ্ছে না।"

Related Topics

টপ নিউজ

খুলনা / জ্বালানি তেল / সংকট / ডিপো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • জ্বালানি তেলের সবচেয়ে বড় কৌশলগত মজুদ কার কাছে?
  • জ্বালানি সরবরাহে উন্নতি হওয়ায় রেশনিং প্রত্যাহার করল সরকার
  • কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • তেলের দাম ‘সবার ধারণার চেয়েও' বেশি কমবে: দাবি ট্রাম্পের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net