Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
দেশের হয়েও এমন খেলা খেলতে চান সোহান

খেলা

টিবিএস রিপোর্ট
26 April, 2022, 09:40 pm
Last modified: 26 April, 2022, 09:42 pm

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল

দেশের হয়েও এমন খেলা খেলতে চান সোহান

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে শেখ জামালের প্রধান ব্যাটিং অস্ত্র হয়ে উঠেছিলেন নুরুল হাসান সোহান। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান শেষ চার ম্যাচে একটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি করেছেন।
টিবিএস রিপোর্ট
26 April, 2022, 09:40 pm
Last modified: 26 April, 2022, 09:42 pm
ম্যাচসেরার পুরস্কার হাতে নুরুল হাসান সোহান। ছবি: ওয়ালটন

মঙ্গলবার আবাহনী লিমিটেডকে হারিয়ে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা জয়ের পথে শেখ জামালের প্রধান ব্যাটিং অস্ত্র হয়ে উঠেছিলেন নুরুল হাসান সোহান। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান শেষ চার ম্যাচে একটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি করেছেন। হারতে বাসা দুটি ম্যাচে কাণ্ডারি হয়ে বলতে গেলে একাই ম্যাচ জিতিয়েছেন তিনি। 

এমন দারুণ একটি মৌসুম পার করার পর বড় পরিসরে ভাবতে শুরু করেছেন সোহান। শেখ জামালকে শিরোপা জেতানোর পথে দুর্দান্ত ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটসম্যান এবার জাতীয় দলের হয়েও এমন পারফরম্যান্স করতে চান। তার ভাষায়, 'এখন আমার লক্ষ্য দেশের হয়ে ভালো খেলা।'

শেষ চার ম্যাচে সোহান ছিলেন দুর্বার, মাঠে নামলেই রানের ফোয়ারা বয়েছে তার ব্যাটে। শেষ চার ম্যাচে যথাক্রমে তিনি রান করেছেন ৭৩, ১৩২*, ৭১ ও ৮১*। সোহানের হার নামা ৮১ রানের ইনিংসটি শেখ জামালকে শিরোপা এনে দিয়েছে। তার ব্যাট থেকে অপরাজিত এই ইনিংসটি না এলে ম্যাচের মোড় অন্য দিকেও ঘুরতে পারতো।

২৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ২১ রানেই ওপেনার সাইফ হাসানকে হারায় শেখ জামাল। কিছুক্ষণ পর ফিরে যান আরেক ওপেনার সৈকত আলীও। এরপর একে একে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম, অধিনায়ক ইমরুল কায়েস ও রবিউল ইসলাম রবি। ৭৮ রানে ৫ উইকেট খোয়ানো দিকহারা দলের হাল ধরেন সোহান ও পারভেজ রসুল। 

ষষ্ঠ উইকেট ৭২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। পারভেজ রসুল ৪০ বলে ৩টি চারে ৩৩ রান করে ফিরে যান। একপাশ আগলে রান তুলে যাওয়া ম্যাচসেরা সোহান নতুন সঙ্গী হিসেবে পান জিয়াউর রহমানকে। সপ্তম উইকেটে ৮২ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে দলকে জেতান তারা। সোহান ৮১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন। 

নির্ভার হয়ে ব্যাটিং করতে পারার কারণে সাফল্য ধরা দিয়েছে বলে মনে করেন সোহান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, 'এই ক্লাবে আমি গত চার-পাঁচ বছর ধরে খেলছি। ক্লাবের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এই ক্লাবের পরিবেশটা চমৎকার। সবাই মিলে এমন একটা পরিবেশ গড়ে তোলা হয়েছে, যা শিরোপা জিততে ভূমিকা রেখেছে।'

৭৮ রানেই ৫ উইকেট হারালেও বিশ্বাস ছিল সোহানের। তার কখনই মনে হয়নি ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে। সোহান বলেন, 'আমার কাছে একবারের জন্যও মনে হয়নি আমরা ম্যাচটা হারব। আল্লাহর রহমতে ম্যাচটা শেষ করতে পেরেছি। পারভেজ রসুল আর জিয়া ভাইয়ের সঙ্গে জুটির সময় নিজেরা কথা বলেছি, জিয়া ভাইকে বলেছি, শেষ পর্যন্ত লড়ে যাব।'

Related Topics

টপ নিউজ

নুরুল হাসান সোহান / শেখ জামাল ধানমন্ডি ক্লাব / ঢাকা প্রিমিয়ার লিগ / বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net