Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট

খেলা

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 06:00 pm
Last modified: 12 May, 2025, 06:06 pm

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট

শন টেইট অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা ৯৫।
টিবিএস রিপোর্ট
12 May, 2025, 06:00 pm
Last modified: 12 May, 2025, 06:06 pm
শন টেইট। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। ৪২ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ (১২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেইটের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ। চলতি মাসের শেষদিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

টেইট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের নিয়ে কাজ শুরু করবেন।

নিয়োগ পাওয়ার পর সন্তোষ প্রকাশ করে টেইট বলেন, 'এখন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার দারুণ একটা সময়। বলা হচ্ছে, এটি এক নতুন যুগের সূচনা, বিশেষ করে তরুণ পেসারদের ঘিরে যেভাবে আলোচনা হচ্ছে, সেটা অসাধারণ।'

তিনি আরও বলেন, 'এটা আন্তর্জাতিক ক্রিকেট—ডেভেলপমেন্ট স্কোয়াড নয়। সবাই প্রতিভার পাশাপাশি ফলাফলও চায়। তাই পেসারদের সঙ্গে কাজ করে দলকে আরও বেশি জয় এনে দেওয়াটাই আমার মূল লক্ষ্য। হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগটিও আমার জন্য সমান রোমাঞ্চকর।'

টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) ও আফগানিস্তানের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও ইংলিশ কাউন্টি ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং স্টাফে ছিলেন। এছাড়া, সম্প্রতি শেষ হওয়া বিপিএল আসরে চিটাগাং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট।

শন টেইট তার অতিমানবীয় গতির জন্য পরিচিত ছিলেন। অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা ৯৫।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল / বিসিবি / বোলিং কোচ / শন টেইট / বাংলাদেশের পেসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net