Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
বোলার আফিফের বিরল কীর্তি

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
26 February, 2022, 01:40 pm
Last modified: 26 February, 2022, 01:47 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বোলার আফিফের বিরল কীর্তি

আফিফের বিরল কীর্তির তালিকায় প্রথম নামটি ক্লাইভ লয়েডের। ক্যারিবীয় কিংবদন্তি ১৯৮৫ সালে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
26 February, 2022, 01:40 pm
Last modified: 26 February, 2022, 01:47 pm
ব্যাটিংয়ের পাশাপাশি হাতও ঘোরাতে জানেন আফিফ। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে কীর্তি গড়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখিয়ে নিয়ে যান জয়ের বন্দরে। ৯৩ রানের ইনিংস খেলার পথে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন রেকর্ড ১৭৪ রানের জুটি। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে অবদান রাখার তেমন সুযোগ মেলেনি আফিফের। এবার বল হাতে এমন কীর্তি গড়লেন তিনি, যা নেই আর কোনো বাংলাদেশি বোলারের। 

ওয়ানডে ক্রিকেটে মাত্র একটি বল করেই উইকেট নেওয়ার বিরল কীর্তি বাংলাদেশের কোনো ক্রিকেটারের নেই। শুক্রবার জট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এটাই করে দেখিয়েছেন আফিফ। দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের শেষ ব্যাটসম্যান ফজল হক ফারুকীকে বোল্ড করে বিরল রেকর্ডে নাম তোলেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটা যেমন বিরল, তেমনি ৫১ বছরের ওয়ানডে ইতিহাসে ৪ হাজার ৩৫৮তম ম্যাচে এটি মাত্র অষ্টম ঘটনা। 

২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাত্র ১৭ বছর বয়সে রাজশাহী কিংসের মূল দলে জায়গা পান আফিফ। তবে দলটিতে তার শুরুটা হয় নেট বোলার হিসেবে। নেট বোলার থেকে মূল একাদশে, এরপর বিপিএল অভিষেকেই তার বাজিমাত। ডান হাতের অফ স্পিনে জাদু ছড়িয়ে ২১ রানে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দেন আফিফ।

আগ্রহ বাড়ে তাকে ঘিরে, যদিও দেখা যায় তিনি মূলত বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান! ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা আফিফ খেলেন ব্যাটসম্যান হিসেবেই। দলের প্রয়োজনে মাঝে মাঝে করেন অফ স্পিন। আন্তর্জাতিক ক্রিকেটেও তার বোলিং সামর্থ্যকে কাজে লাগানোর চেষ্টা সেভাবে দেখায়নি টিম ম্যানেজমেন্ট। 

শুক্রবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হঠাৎই আফিফকে বোলিংয়ে আনেন অধিনায়ত তামিম ইকবাল। প্রতিপক্ষের ৯ উইকেট চলে যাওয়ার পর ৪৬তম ওভারটি করতে যান তিনি। প্রথম বলেই ফজলের স্টাম্প উপড়ে নেন তিনি। আর তাতে রেকর্ড বইয়ে উঠে যায় তার নাম। 

ওয়ানডের ইতিহাসে এখন পর্যন্ত ৬৩ জন বোলার একটি করে বল করেছেন। এর মধ্যে উইকেট নিতে পেরেছেন কেবল ৮ জন, আফিফ এর মধ্যে একমাত্র বাংলাদেশি। আগের ৮ ওয়ানডেতে ১৮ বল করা আফিফ পেয়েছিলেন একটি উইকেট। ওয়ানডেতে তার উইকেট এখন ২টি। ৩৯ টি-টোয়েন্টিতে ২১ ওভার বোলিং করা ডানহাতি এই অফ স্পিনারের নামের পাশে আছে ৭ উইকেট। 

আফিফের বিরল কীর্তির তালিকায় প্রথম নামটি ক্লাইভ লয়েডের। ১৯৮৫ সালে ক্যারিবীয় এই কিংবদন্তি ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে এক বল করেই উইকেট নেন। এরপর দক্ষিণ আফ্রিকার ভ্যান জারসভেল্ড বাংলাদেশের বিপক্ষে ২০০২ সালে কিম্বার্লিতে, ভারতের দিনেশ মঙ্গিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালে সেঞ্চুরিয়নে, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ২০০৫ সালে ডাম্বুলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৭ সালে কিংস্টনে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, ২০০৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া এবং ২০১৭ সালে অ্যান্টিগায় ভারতের কেদার যাদব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তিতে নাম লেখান। 

Related Topics

টপ নিউজ

আফিফ হোসেন ধ্রুব / বাংলাদেশ ক্রিকেট দল / বিরল কীর্তি / ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net