Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
রনি-পেরেরার ব্যাটে রান পাহাড় টপকালো মুশফিকের খুলনা

খেলা

টিবিএস রিপোর্ট
21 January, 2022, 10:15 pm
Last modified: 21 January, 2022, 10:27 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

রনি-পেরেরার ব্যাটে রান পাহাড় টপকালো মুশফিকের খুলনা

বিফলে গেল তামিম ইকবালের হাফ সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিং। রান পাহাড় টপকে অসাধারণ এক জয় তুলে নিল মুশফিকুর রহিমের দল।
টিবিএস রিপোর্ট
21 January, 2022, 10:15 pm
Last modified: 21 January, 2022, 10:27 pm
হাফ সেঞ্চুরির পর রনি তালকুদারের উদযাপন। ছবি: বিসিবি

২০ ওভারে ১৮৩; রান পাহাড় গড়ে নির্ভারই ছিল মিনিস্টার ঢাকা। কিন্তু মারকাটারি এই ফরম্যাটে কোনো সংগ্রহই যে নিরাপদ নয়, সেটা তাদের মনে করিয়ে দিল খুলনা টাইগার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রান পাহাড় টপকে দারুণ এক জয় তুলে নিল মুশফিকুর রহিমের দল। ৫ উইকেটের জয় দিয়ে বিপিএল মিশন শুরু করলো খুলনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে মিনিস্টার ঢাকা। তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৩ রান তোলে ঢাকা। জবাবে ম্যাচসেরা রনি তালুকদার ও আন্দ্রে ফ্লেচারের তাণ্ডবের পর থিসারা পেরেরার শেষের ঝড়ে ৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় খুলনা। 

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে খুলনার শুরুটা ছিল হতাশার। দলীয় ৮ রানেই ফিরে যান তাদের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। উইকেটে হারানোর দুঃখ অবশ্য নিমেষেই ভুলিয়ে দেন আরেক ওপেনার রনি তালুকদার ও ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। 

ঢাকার বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন এ দুজন। ফ্লেচার ছিলেন খুনে চেহারায়। ইনিংসের চতুর্থ ও  রুবেলের করা প্রথম ওভারে ৪টি চার ও একটি ছক্কায় ২২ রান তুলে নেন তিনি। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন রনি-ফ্লেচার। ৮ ওভারে ৮০ রান পেয়ে যায় খুলনা। এ সময় থামেন ফ্লেচার। ফেরার আগে ২৩ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৫ রান করেন তিনি। 

এরপর অধিনায়ক মুশফিকুর রহিম দ্রুতই বিদায় নেন, ৬ রান করেন তিনি। এক পাশ আগলে আরও কিছুটা সময় খেলেন রনি। ডানহাতি এই ব্যাটসম্যান ৪২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন। এখান থেকে হোল ধরেন ইয়াসির আলী রাব্বি ও থিসারা পেরেরা।

ইয়াসির অবশ্য বেশি সময় টিকতে পারেননি। ১৪ বলে একটি চারে ১৩ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। পেরেরার সঙ্গে যোগ দেন শেখ মেহেদি হাসান। এই দুজন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৮ বলে ৬টি চারে ৩৬ রানে অপরাজিত থাকেন লঙ্কান অলরাউন্ডার পেরেরা। শেখ মেহেদি ৫ বলে একটি চার ও একটি ছক্কায় অপরাজিত ১২ রান করেন। ঢাকার এবাদত হোসেন ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান শুভাগত হোম।    

এর আগে ব্যাটিং করা ঢাকার শুরুটা হয় দাপুটে। তামিমকে এক পাশে রেখে মারকুটে মেজাজে খেলে যেতে থাকেন দলটির আফগান ওপেনার শাহজাদ। তামিম এ সময় কেবল সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। শাহজাদের দাপুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৮.১ ওভারে ৬৯ রান পায় ঢাকা। রান আউটে কাটা পড়ে থামতে হয় শাহজাদকে। ফেরার আগে ২৭ বলে ৮টি চারে ৪২ রান করেন তিনি। 

এরপর শাহজাদের ভূমিকায় নাম লেখান তামিম। নাঈম শেখকে এক পাশে রেখে ব্যাট চালিয়ে যেতে থাকেন অভিজ্ঞ এই ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ রান যোগ করেন তামিম-নাঈম। এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। দলীয় ১০০ পেরিয়ে আউট হওয়ার আগে ৪২ বলে ৭টি চারে ৫০ রান করেন তিনি। 

নাঈম বেশি সময় টিকতে পারেননি, ৯ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৭ রান করা আন্দ্রে রাসেল অদ্ভুত রান আউটের শিকার হয়ে ফিরে যান। জহুরুল ইসলাম অমিকে নিয়ে কিছুটা পথ পাড়ি দেন মাহমুদউল্লাহ। জহুরুল ১২ রান করে ফেরার পর শুভাগত হোমকে নিয়ে তাণ্ডব চালান মাহমুদউল্লাহ। 

ঢাকার অধিনায়ক ২০ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানের খুনে ইনিংস খেলেন। শুভাগত ৪ বলে ৯ রানে এবং ইসুরু উদানা ২ বলে ৬ রানে অপরাজিত থাকেন। খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার কামরুল ইসলাম রাব্বি। একটি উইকেট নেন থিসারা পেরেরা।     

Related Topics

টপ নিউজ

মিনিস্টার ঢাকা / খুলনা টাইগার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / মুশফিকুর রহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net