Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
বিপিএলের জন্য প্রস্তুতি শুরু মাশরাফির

খেলা

টিবিএস রিপোর্ট
06 January, 2022, 06:05 pm
Last modified: 06 January, 2022, 06:09 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

বিপিএলের জন্য প্রস্তুতি শুরু মাশরাফির

এক বছর পর অনুশীলন করতে বৃহস্পতিবার মাঠে আসেন মাশরাফি। বোলিংয়ের কী অবস্থা; সেটা বুঝতেই এদিন তার মাঠে আসা।
টিবিএস রিপোর্ট
06 January, 2022, 06:05 pm
Last modified: 06 January, 2022, 06:09 pm

শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে। যেকোনো ধরনের ক্রিকেটেও সর্বশেষ ম্যাচ খেলার সময় বছর ছাড়িয়ে গেছে। ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলার পর মাঠের কোথাও ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের কোনো কার্যক্রমেই জাতীয় দলের সফলতম ওয়ানডে অধিনায়ককে দেখা যায়নি। 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজ এলাকার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। নজর দিতে পারেননি ফিটনেসেও। মাঝে তার ওজন বেড়ে গিয়েছিল ১০-১২ কেজি। যদিও কমিয়ে ফেলতে সময় লাগেনি মাশরাফির। বর্তমানে দারুণ ফিট অবস্থায় আছেন অভিজ্ঞ এই পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) ঘনিয়ে এসেছে। এই আসরটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন মাশরাফি। 

আসন্ন বিপিএলে বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকা দলের হয়ে খেলবেন তিনি। জানুয়ারির শেষ দিকে শুরু হতে যাওয়া আসরটির জন্য নিজেকে প্রস্তুত করতে মাশরাফির অনুশীলন শুরু করা। এক বছর পর অনুশীলন করতে বৃহস্পতিবার মাঠে আসেন তিনি। 

মূলত বোলিং অনুশীলন করতে এসেছিলেন মাশরাফি। ভিন্নভাবে বললে, বোলিংয়ের কী অবস্থা; সেটা বুঝতেই এদিন তার মাঠে আসা। অনুশীলনের প্রথম দিনে ঘাম ঝরানো হয়নি, ব্যাকপেইন থাকায় এদিন সেভাবে বোলিং করতে পারেননি তিনি। মূলত হাত ঘুরিয়েছেন অবস্থা বুঝতে। পুরো ছন্দে বোলিং শুরু করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন মাশরাফি। 

সাবেক অধিনায়ক বলেন, 'বোলিং সে রকমভাবে করিনি। ব্যাক পেইন আছে। শর্ট রান আপে দেখছিলাম যে কী অবস্থা। এখনও ফুল রান আপে করিনি, মন্তব্য করা ঠিক হবে না। এখন যেটা হচ্ছে, একটা পুনর্বাসন প্রক্রিয়ায় আছি। ব্যথা কিছুটা কমেছে।'

'পরের সপ্তাহে গিয়ে ফুল রান আপে করতে পারলে হয়তো বুঝতে পারব। তবে খুব বেশি কিছু পরিবর্তন অনুভব করিনি। পেইনের দিক থেকে নয়। যেহেতু রিদম ঠিক আছে, আমার কাছে মনে হয় না ক্যাচ করতে বেশি সময় লাগবে। যত তাড়াতাড়ি ফুল রান আপে করতে পারব, ততো ভালো।' যোগ করেন মাশরাফি। 

বিপিএলের অষ্টম আসর আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে। এবারের আসরে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের সঙ্গে একই দলে খেলবেন মাশরাফি। এবারই প্রথম অন্য কারও নেতৃত্বে খেলবেন অধিনায়ক হিসেবে বিপিএলের চারটি শিরোপা জেতা অভিজ্ঞ এই ক্রিকেটার। বিসিবি সূত্রে জানা গেছে, ঢাকার নেতৃত্বে মাহমুদউল্লাহ থাকবেন। 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / বিপিএল / অনুশীলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net