Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

খেলা

টিবিএস রিপোর্ট
07 February, 2025, 01:30 pm
Last modified: 07 February, 2025, 01:37 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান

ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

শিরোপা ধরে রাখার চাপ জয় করে তামিম ইকবালের বরিশাল টানা দ্বিতীয়বার উল্লাসে মাতবে, নাকি বিপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন; আর কয়েক ঘণ্টা পরই মিলবে এই উত্তর।
টিবিএস রিপোর্ট
07 February, 2025, 01:30 pm
Last modified: 07 February, 2025, 01:37 pm

শক্তিশালী  দল গড়া, মাঠে পরিকল্পনার বাস্তবায়ন, জয়ের ধারাবাহিকতা ধরে রাখা; এসবের হিসাব কষলে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে ছন্দময় ও সফলতম দল ফরচুন বরিশাল। প্রত্যাশার পথ ধরে ফাইনালে উঠে গেছে তামিম ইকবালের দল। শিরোপার লড়াইয়ে নাম লেখানো চিটাগং কিংসের পথচলা অবশ্য তেমন নয়। যদিও এই হিসেবে কী-ই বা আসে যায়! একই মঞ্চে বরিশালের পাশে দাঁড়িয়ে তারা। অপেক্ষা এবার শেষ লড়াইয়ের, শিরোপা জয়ের। 

বিপিএলের ফাইনালে আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। বরিশালের সামনে টানা দ্বিতীয় শিরোপা জেতার হাতছানি। এক যুগ পর বিপিএল ফেরা চিটাগং প্রথম শিরোপার আশায়। ফরচুন বরিশাল নামের ফ্র্যাঞ্চাইজিটির এটা তৃতীয় ফাইনাল, চার বছরের মধ্যেই তিনবার শিরোপার লড়াইয়ে নামছে তারা। দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে চিটাগং। ২০১৩ বিপিএলের ফাইনালে হার মানা দলটি এরপর আর আসরটিতে অংশ নেয়নি। 

ফাইনালে ওঠার পথে বরিশালের পথচলা ছিল দুর্বার। জয়ে আসর শুরু করা দলটি মাত্র তিন ম্যাচে হেরেছে। লিগ পর্বের ১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে পা রাখে তারা। প্রথম কোয়ালিফায়ারে এই চিটাগংকেই ৯ উইকেটে উড়িয়ে ফাইনালের টিকে কাটেন তামিম, মুশফিক, হৃদয়রা। চিটাগংয়ের আসর শুরু হয় হারে, তবে এরপর টানা চার ম্যাচ জেতে মোহাম্মদ মিঠুনের দল। মাঠে ছন্দপতন হলেও দ্রুত ঘুরে দাঁড়ানো দলটি ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে। এই ম্যাচে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস লড়াই শেষে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে ওঠে চিটাগং। 

চ্যাম্পিয়ন দল হিসেবে আবারও শিরোপাতেই চোখ বরিশালের। তবে শিরোপার লড়াইয়ের আগে চাপ নিচ্ছে না তারা। তামিমের ভাষায়, ফাইনালে যে দল বেশি শান্ত থাকবে, তাদের হাতেই উঠবে শিরোপা। বরিশাল অধিনায়ক বলেন, 'যে দল বেশি শান্ত থাকবে, তাদেরই জেতার চান্স বেশি। আগেও দুইবার ফাইনাল খেলেছি। অতো বেশি চিন্তিত থাকি না ফাইনালে। আশা করি এই দিনও এভাবে যাক। ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি শান্ত থাকতে না পারেন, চাপে পড়ে যান, তখনই ভুল করবেন। শান্ত থাকা দলই বেশি সুযোগ পাবে।'

ফাইনালে বরিশালকে সমীহ দিচ্ছে চিটাগং, তবে শিরোপা জয়ের ব্যাপারে তারাও আত্মবিশ্বাসী। দলটির অস্ট্রেলিয়ান কোচ শন টেইট বলেছেন, 'অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। তবে অতি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছি না। তবে আত্মবিশ্বাস তো রাখতেই হবে। ফাইনাল দুই দলের জন্যই সমান-সমান। দারুণ একটি ম্যাচ জিতে এসেছি আমরা। দলের মধ্যে তাই বিশ্বাস আছে। অনেকে হয়তো বলবে বরিশাল ফেভারিট, সমস্যা নেই। এটা তো বদলানো যাবে না। তবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। আমি নিশ্চিত, আমরা জিতলেও লোকে অবাক হবে না, আমরাও ভালো দল।'

ফাইনালে ওঠার পথে বরিশালের পক্ষে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন তামিম। অভিজ্ঞ বাঁহাতি এই ওপেনার যোগ্য নেতার মতোই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ১৩ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৩৫.৯০ গড়ে দলের সর্বোচ্চ ৩৫৯ রান করেছেন তিনি। প্রথম দিকে ম্যাচ না পাওয়া ডেভিড মালানের অবদান আরও বেশি। সুযোগ পেয়েই নিয়মিত রান করে এসেছেন ইংলিশ এই ব্যাটসম্যান। আট ম্যাচে তিন হাফ সেঞ্চুরিসহ ৭৮.৭৫ গড়ে তার রান ৩১৫। 

শুরুর দিকে রান না পাওয়া তাওহিদ হৃদয় ছন্দে ফিরেছেন, কোয়ালিফায়ারে চিটাগংয়ের বিপক্ষে তার খেলা ৮২ রানের ইনিংসটি বরিশালের জন্য স্বস্তির ব্যাপার। প্রয়োজনে মাহমুদউল্লাহ রিয়াদও রেখেছেন অবদান। তবে মুশফিকুর রহিমকে তার মতো করে পায়নি বরিশাল। শুরুর কয়েকটি ম্যাচ খেলে চলে যাওয়া কাইল মেয়ার্স ফিরেছেন। ক্যারিবীয় এই অলরাউন্ডারও পেয়েছেন রানের দেখা।  

বোলিংয়ে বরিশালের নেতা ছিলেন ফাহিম আশরাফ। পাকিস্তানি এই ডানহাতি এই পেসার ১১ ম্যাচে নেন দলের সর্বোচ্চ ২০ উইকেট। যা এখন পর্যন্ত বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ। এই পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ডাক পাওয়া ফাহিম ফিরে গেছেন দেশে। ১১ ম্যাচ খেলা স্পিনার তানভীর ইসলামের শিকার ১০ উইকেট। মোহাম্মদ নবী, রিশাদ হোসেনরাও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বরিশালের হয়ে এক ম্যাচ খেলা পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী চিটাগংয়ের বিপক্ষে নেন ৫ উইকেট। রান করার পাশাপাশি বোলিংয়েও অবদান আছে মেয়ার্সের, ছয় ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। 

শুরুর দিকে চিটাগংয়ের ব্যাটিং ভরসা ছিলেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক; দুজনই পান সেঞ্চুরির দেখা। তবে সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেননি। ৮ ম্যাচে ২৮৫ রান করে জাতীয় দলের দলে ডাকে দেশে ফেরেন পাকিস্তানি ওপেনার উসমান। ইংলিশ ব্যাটসম্যান ক্লার্ক এখনও চিটাগংয়ের ভরসার জায়গা। ১৩ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮৭ রান করেছেন তিনি। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে দারুণভাবে দায়িত্ব পালন করা শামীম হোসেন পাটোয়ারী ১৪ ইনিংসে দুই হাফ সেঞ্চুরিতে করেছেন ৩৫০ রান।

প্রথম দিকে ব্যাটকে কথা বলাতে না পারলেও শেষ দিকে রানে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। লিগ পর্বের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে ৭৫ রানের দুর্বার এক ইনিংস খেলেন তিনি। ব্যাট হাতে অধিনায়ক মিঠুন, হায়দার আলীরাও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বোলিংয়ে চিটাগংয়ের কাণ্ডারী খালেদ আহমেদ। ডানহাতি এই পেসার ১৩ ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ও আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন। স্পিনার আলিস আল ইসলাম ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের দ্বিতীয় সেরা। শরিফুল ইসলাম, আরাফাত সানিদের ভূমিকাও উল্লেখ করার মতো।

দীর্ঘ ৩৯ দিনের লড়াই শেষে ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস, আর মাত্র একটি ধাপ; এরপরই ধরা দেবে সোনালী শিরোপা। শিরোপা ধরে রাখার চাপ জয় করে বরিশাল টানা দ্বিতীয়বার উল্লাসে মাতবে, নাকি বিপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন; আর কয়েক ঘণ্টা পরই মিলবে এই উত্তর।

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / চিটাগং কিংস / ফাইনাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / শিরোপা / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net