Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
চার ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন দুর্বার রাজশাহীর মালিক

খেলা

টিবিএস রিপোর্ট
03 February, 2025, 07:15 pm
Last modified: 03 February, 2025, 08:32 pm

Related News

  • রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী
  • নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন: ইসি
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে
  • জিজ্ঞাসাবাদে আক্রমণাত্মক আচরণ করা হয়েছে, সাবেক আইজিপি শহীদুলের আইনজীবীর অভিযোগ
  • পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় ১৩ জনের নামে মামলা

চার ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন দুর্বার রাজশাহীর মালিক

জিজ্ঞাসাবাদে দুর্বার রাজশাহীর স্বত্ত্বাধিকারী শফিকুর রহমানের দেওয়া কথা মতো প্রথম কিস্তিতে আজ ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছে বিপিএলের দলটি। তবে ২৫ শতাংশ দেওয়ার কথা থাকলেও পুরোপুরি দেয়নি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া রাজশাহী।
টিবিএস রিপোর্ট
03 February, 2025, 07:15 pm
Last modified: 03 February, 2025, 08:32 pm

পারিশ্রমিক পরিশোধে আলোচনা বা কথা বলার পর্ব শেষ, এবার ব্যর্থ হলে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে; দুদিন আগেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন হুঁশিয়ারির পরও ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয়নি বিপিএলের দলটি। এবার তাই আইনি ব্যবস্থাই নেওয়া হলো রাজশাহীর স্বত্ত্বাধিকারী শফিকুর রহমানের বিরুদ্ধে। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন করে আরও একবার পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি। 

রোববার দিবাগত রাত ১২টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয় শফিকুর রহমানকে। পারিশ্রমিক ইস্যুতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। চার ঘণ্টার জিজ্ঞাসাবাদে প্রতিশ্রুতি লঙ্ঘনের দায় মেনে নেন তিনি। নতুন আশ্বাস দেওয়ার পর সোমবার ভোর ৪টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে মুক্ত হন তিনি। রাজশাহীর মালিক জানিয়েছেন, তিনটি কিস্তিতে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের সব পারিশ্রমিক (৭৫ শতাংশ) পরিশোধ করবেন তিনি। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এটা জানানো হয়েছে।  

জিজ্ঞাসাবাদে শফিকুর রহমান জানিয়েছেন, ২৫ শতাংশ হারে আজ সোমবার প্রথম কিস্তি, ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং ১০ ফেব্রুয়ারি তৃতীয় কিস্তিতে বাকি থাকা ৭৫ শতাংশ পাওনা পরিশোধ করবেন তিনি। প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন তিনি। অন্যথায়, তার বিরুদ্ধে যেকোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি। 

প্রথম কিস্তিতে আজ ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছে রাজশাহী। তবে ২৫ শতাংশ দেওয়ার কথা থাকলেও পুরোপুরি দেয়নি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দলটি। নাম প্রকাশ না করার শর্তে রাজশাহীর একজন ক্রিকেটার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ আমাদের ২৫ শতাংশ পাওনা দেওয়ার কথা ছিল, তবে পুরোপুরি ২৫ শতাংশ পাইনি আমরা। কারও ১০ লাখ পাওয়ার কথা থাকলে তাকে আট বা কারও ছয় লাখের জায়গায় পাঁচ লাখ দেওয়া হয়েছে। ৭ তারিখ দ্বিতীয় কিস্তিতে ২৫ শতাংশের সাথে আজ কম দেওয়া অংশ দিয়ে দেবে বলে জানিয়েছে। এখন দেখা যাক কী হয়, টাকা পেলেই হবে আমাদের। কারণ রাজশাহী এবার যে শিক্ষা দিয়েছে, সারা জীবন মনে থাকবে।'

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে যতো আলোচনা-সমালোচনা; সেটার বেশিরভাগ জায়গাজুড়ে দুর্বার রাজশাহী। বারবার প্রতিশ্রুতি দিলেও নিয়ম মেনে ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়নি দলটি। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে একদিন অনুশীলন করেননি রাজশাহীর ক্রিকেটাররা। দলটির দেওয়া চেক দুবার বাউন্স হয়, পারিশ্রমিক না পেয়ে একটি ম্যাচে খেলেননি তাদের বিদেশি ক্রিকেটাররা। হোটেলেও আটকা ছিলেন বিদেশি ক্রিকেটাররা।

এমন ধারাবাহিকতায় গত শনিবার মিরপুর স্টেডিয়ামে রাজশাহীর মালিকের সঙ্গে আলোচনায় বসেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদকে ২ তারিখের মধ্যে ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধের কথা দেন শফিকুর, কিন্তু এই প্রতিশ্রুতিও রক্ষা করেননি তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'উপদেষ্টা মহোদয়কে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানা অভিযোগ।'

শফিকুর রহমানকে বিজ্ঞাসাবাদ করার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সংকট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।'

Related Topics

টপ নিউজ

দুর্বার রাজশাহী / পারিশ্রমিক জটিলতা / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / জিজ্ঞাসাবাদ / আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী
  • নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন: ইসি
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে
  • জিজ্ঞাসাবাদে আক্রমণাত্মক আচরণ করা হয়েছে, সাবেক আইজিপি শহীদুলের আইনজীবীর অভিযোগ
  • পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় ১৩ জনের নামে মামলা

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net