Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
সিলেটকে খাদের কিনারে পাঠিয়ে প্লে-অফে তামিমের বরিশাল

খেলা

টিবিএস রিপোর্ট
26 January, 2025, 08:25 pm
Last modified: 27 January, 2025, 05:06 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সিলেটকে খাদের কিনারে পাঠিয়ে প্লে-অফে তামিমের বরিশাল

এই জয়ে প্লে-অফে উঠে গেল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। নয় ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বরিশাল। আজকের হারে সিলেটের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।
টিবিএস রিপোর্ট
26 January, 2025, 08:25 pm
Last modified: 27 January, 2025, 05:06 pm

হারতে হারতে ক্লান্ত হয়ে ওঠা দলটির লক্ষ্য আরেকবার জয়ের স্বাদ নেওয়া। প্রতিপক্ষের লক্ষ্য পুরোপুরি ভিন্ন, জয়ের মালা বড় করে যাওয়া। অসম দুই দলের লড়াইয়ে জয় হলো জয়ের ধারায় থাকা ফরচুন বরিশালের। সিলেট পর্বে একটি ম্যাচ হারার পর আজ টানা পঞ্চম জয় তুলে নিলো তামিম ইকবালের দল। হারের বৃত্তে বন্দী হয়ে যাওয়া সিলেট স্ট্রাইকার্স হারলো টানা পঞ্চম ম্যাচ। 

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাকিার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফরচুন বরিশাল। এই জয়ে প্লে-অফে উঠে গেল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। নয় ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বরিশাল। আজকের হারে সিলেটের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল। ১০ ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট তলানির দল তারা।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা সিলেট পুরো ইনিংসজুড়ে ধুঁকেছে। বরিশালের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ের সামনে রাজশাহীর কেউ-ই ব্যাট হাতে লড়াই চালাতে পারেননি। দলটির কোনো ব্যাটসম্যান ৩০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। ১৮.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় রাজশাহী। জবাবে অধিনায়ক তামিমের হাফ সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের চল্লিশোর্ধ্ব ইনিংসে ২৪ বল হাতে রেখেই জিতে যায় বরিশাল। 

লক্ষ্য তাড়ায় বরিশালের শুরুটা যদিও ভালো ছিল না। দলীয় ২২ রানে আউট হন শেষ দুই ম্যাচ ধরে ইনিংস উদ্বোধন করতে নামা তাওহিদ হৃদয়। ৭ বলে ৬ রান করে ফিরে যান তিনি। দ্বিতীয় জুটিও জমেনি, ৯ রান করে ফিরে যান ডেভিড মালান। তৃতীয় উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান তামিম ও মুশফিক। ৫১ বলে ৬টি চারে অপরাজিত ৫২ রান করেন তামিম। ৩০ বলে ৪টি চার ও একটি ছক্কায় হার নামা ৪১ রান করেন ‍মুশফিক। সিলেটের নাহিদুল ইসলাম ও সুমন খান একটি করে উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা সিলেটের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলন আহসান ভাটি, ২৯ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৮ রান করেন তিনি। জাকের আলী ানিক ২৪, অধিনায়ক আরিফুল হক ১২ ও তানজিম হাসান সাকিব ১৩ রান করেন। সিলেটের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। অসাধারণ বোলিংয়ে তাদের ব্যাটিংয়ে ধস নামানো বরিশালের পেসার ফাহিম আশরাফ ৩.১ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫টি উইকেট নেন। মোহাম্মদ নবি ও জেমস ফুলার ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান লেগ স্পিনার রিশাদ হোসেন। 

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / সিলেট স্ট্রাইকার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল / তামিম ইকবাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net