Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
আজ বাফুফে নির্বাচন, শুরু হয়েছে এজিএম

খেলা

টিবিএস রিপোর্ট
26 October, 2024, 12:20 pm
Last modified: 26 October, 2024, 12:30 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বাংলাদেশ দলে হামজা, আছেন আরেক প্রবাসী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

আজ বাফুফে নির্বাচন, শুরু হয়েছে এজিএম

বাফুফের কার্যনির্বাহী কমিটির পদ মোট ২১টি, লড়ছেন ৪৬ জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইমরুল হাসান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এই পদে ভোট নেই। সভাপতি পদে লড়ছেন দুজন, সহ-সভাপতি চারটি পদে ভোট করছেন ছয়জন। এ ছাড়া নির্বাহী সদস্য ১৫টি পদে নির্বাচন করছেন ৩৭ জন।
টিবিএস রিপোর্ট
26 October, 2024, 12:20 pm
Last modified: 26 October, 2024, 12:30 pm

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদে পরিবর্তন আসুক, এমন চাওয়া অনেক দিনের। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই চেয়েছেন, পদটিতে পরিবর্তন আসুক। রাজনৈতিক পট পরবির্তনের পর সেই পরিবর্তন এবার আসছে। গত সেপ্টেম্বরে নির্বাচন না করার ঘোষণা দেন টানা চার মেয়াদে বাফুফে প্রধানের দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন। ১৬ বছরের মধ্যে তাকে ছাড়া প্রথমবারের মতো বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে ৬টা পর্যন্ত। মোট ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন। এর আগে ১১টায় শুরু হয়েছে বার্ষিক সাধারণ সভা (এজিএম), এই কার্যক্রম চলবে দুপুর একটা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রে নির্বাচনী আমেজ। প্রার্থী, ভোটার, সাবেক ফুটবলারদের মিলন মেলায় মুখর কেন্দ্র। 

বাফুফের কার্যনির্বাহী কমিটির পদ মোট ২১টি, পদগুলোয় লড়ছেন ৪৬ জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইমরুল হাসান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এই পদে ভোট নেই। সভাপতি পদে লড়ছেন দুজন, সহ-সভাপতি চারটি পদে ভোট করছেন ছয়জন। এ ছাড়া নির্বাহী সদস্য ১৫টি পদে নির্বাচন করছেন ৩৭ জন।

২০০৮ সালে প্রথমবারের মতো দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। মেজর জেনারেল আমিন আহমেদকে হারিয়ে সেবার বাফুফে প্রধানের চেয়ার জেতেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। 

পরের দফায় নির্বাচন করতে হয়নি সালাউদ্দিনকে। ২০১২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। ২০১৬ বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কামরুল আশরাফকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাফুফে সভাপতি হন সালাউদ্দিন। সর্বশেষ নির্বাচনে জাতীয় দলের দুই সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়কে হারিয়ে বাফুফের মসনদে বসেন কিংবদন্তি এই ফুটবলার।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / বাফুফে নির্বাচন ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বাংলাদেশ দলে হামজা, আছেন আরেক প্রবাসী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net