Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

খেলা

টিবিএস রিপোর্ট
05 February, 2025, 12:35 am
Last modified: 05 February, 2025, 12:41 am

Related News

  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • ‘বেশি উইড়েন না’: সাভারে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতাকে চিঠি, সঙ্গে গুলি-কাফনের কাপড়
  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ডাকসু নির্বাচন: নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় অভিযুক্ত আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার

সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

বাফুফের বিশেষ কমিটি জানতে চায়, ইংরেজি লিখিত বক্তব্যটি কার লেখা। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলাররা জানান সুমাইয়ার কথা। জাপানে বেড়ে ওঠা সুমাইয়াও স্বীকার করেন বক্তব্যটি অনুবাদ করে দেওয়ার কথা। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ধর্ষণ ও মেরে ফেলার হুমকি পেতে থাকেন তিনি। 
টিবিএস রিপোর্ট
05 February, 2025, 12:35 am
Last modified: 05 February, 2025, 12:41 am

গত কদিন ধরে ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন সাফজয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। মঙ্গলবার বিকালের দিকে নিজের ফেরিফাইড পেজে এক পোস্টে বিষয়টি জানান ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিষয়টি নজরে পড়ার পর হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পাঠানো বাফুফের বিবৃতিতে বলা হয়, 'জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে হুমকি দেওয়া ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে বাফুফে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাফুফে। এবং যথাযথ কর্তৃপক্ষকেও যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হচ্ছে। দেশের প্রতিনিধত্ব করা কোনো ক্রীড়াবিদেরই এমন অপব্যবহারের মুখে পড়া উচিত নয়। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।'

নিজের ছোটবেলার এবং জাতীয় দলের জার্সিতে তোলা দুটি ছবি সংযুক্ত করে সুমাইয়া তার পোস্টে জানান, গত কয়েকদিন ধরে ধর্ষণ ও হত্যার হুমকি পেয়ে আসছেন তিনি। ক্রমাগত হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানান জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি এই ফুটবলার। জাতীয় দলের কোচ পিটার বাটলারের অপসারণ চেয়ে বাফুফে সভাপতি বরাবর ফুটবলারদের লেখা চিঠি ইংরেজিতে অনুবাদ করে দেওয়ার  কারণে এই আক্রমণের শিকার হচ্ছেন সুমাইয়া।

বাটলারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে ইংলিশ এই কোচের অপসারণ চেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৭ জন ফুটবলার। তার অধীনে খেলবেন না বলে জানিয়েছেন তারা। বাটলারকে কোচ রাখার সিদ্ধান্ত থেকে বাফুফে সরে না এলে গণ-অবসরের হুমকিও দিয়ে রেখেছেন ফুটবলাররা। এসব লিখিত আকারে বাফুফে সভাপতিকে দিয়েছেন তারা। লিখিত এই বক্তব্যটা অনুবাদ করে দেন ‍সুমাইয়া। 

বক্তব্যটি পাওয়ার পর বাফুফের বিশেষ কমিটি জানতে চায়, ইংরেজি লিখিত বক্তব্যটি কার লেখা। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলাররা জানান সুমাইয়ার কথা। জাপানে বেড়ে ওঠা সুমাইয়াও স্বীকার করেন বক্তব্যটি অনুবাদ করে দেওয়ার কথা। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ধর্ষণ ও মেরে ফেলার হুমকি পেতে থাকেন তিনি। 

বিকালে দেওয়া ফেসবুক পোস্টের শেষের অংশে সুমাইয়া লেখেন, 'ফুটবল খেলার জন্য বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে, হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে।

'গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি; যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কতো দিন লাগবে। তবে এটা জানি, কেবল স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।' যোগ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

মাতসুশিমা সুমাইয়া / নারী ফুটবল / হত্যার হুমকি / ধর্ষণের হুমকি / বাফুফে / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / জাতীয় নারী ফুটবল দল / নারী ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • ‘বেশি উইড়েন না’: সাভারে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতাকে চিঠি, সঙ্গে গুলি-কাফনের কাপড়
  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ডাকসু নির্বাচন: নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় অভিযুক্ত আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net