Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
‘বেশি উইড়েন না’: সাভারে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতাকে চিঠি, সঙ্গে গুলি-কাফনের কাপড়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2026, 07:45 pm
Last modified: 08 August, 2026, 07:51 pm

Related News

  • নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে মারধর করলেন বিএনপি নেতা
  • ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’, বিএনপি নেতার অডিও ভাইরাল
  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
  • ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

‘বেশি উইড়েন না’: সাভারে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতাকে চিঠি, সঙ্গে গুলি-কাফনের কাপড়

টিবিএস রিপোর্ট
08 August, 2026, 07:45 pm
Last modified: 08 August, 2026, 07:51 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

সাভারের আশুলিয়ায় কাফনের কাপড় ও তাজা গুলি পাঠিয়ে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নেতার বাসার ফটকের সামনে রাখা একটি ব্যাগে থাকা চিঠির মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এ ছাড়া ব্যাগটিতে কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল ও সাবান ছিল।

হুমকি পাওয়া ওই বিএনপি নেতার নাম মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার (সদস্য) পদপ্রার্থী।

বিএনপির ওই নেতার পরিবারের সদস্যরা জানান, আজ শনিবার ভোর ৫টার দিকে বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগ দেখতে পান ইসমাইল মোল্লা। পরে তিনি বিষয়টি আশুলিয়া থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। এ সময় ব্যাগটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, সাবান ও হুমকির চিঠি পাওয়া যায়।

চিঠিতে লেখা ছিল, 'প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষবিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি—অদৃশ্য মুসাফির।'

বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, 'ঘুম থেকে উঠে দেখি আমার গেটে একটা ব্যাগ। ব্যাগটা খুলে দেখি ভিতরে কাফনের কাপড়, তারপরে গোলাপ জল, সাবান, একটা বুলেট আর একটা চিঠি। সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ আসে।'

তিনি আরও বলেন, 'এতোদিন তো ভেবেছিলাম আমার কোনো শত্রু নাই। এখন তো দেখছি আছে। কে বা কারা এ হুমকি দিয়েছে সেটি বুঝতে পারছি না। আমাকে যে হুমকিটা দেওয়া হয়েছে, এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।'

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি ছিলো। এ ব্যাপারে আইগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

Related Topics

টপ নিউজ

বিএনপি নেতা / হত্যার হুমকি / উড়োচিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে মারধর করলেন বিএনপি নেতা
  • ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’, বিএনপি নেতার অডিও ভাইরাল
  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
  • ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net