Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2026, 12:10 pm
Last modified: 11 August, 2026, 01:03 pm

Related News

  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে মারধর করলেন বিএনপি নেতা

রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

সোমবার (১০ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
11 August, 2026, 12:10 pm
Last modified: 11 August, 2026, 01:03 pm
বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম না থাকার অভিযোগে ইউএনওর বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা ইউএনওকে 'জবাই' করার স্লোগান দেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার পদে তাদের নাম বাদ দেওয়ার অভিযোগে এ বিক্ষোভ হয়। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান স্লোগান দিলে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা 'জবাই কর' বলে সাড়া দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরা সিদ্দিকুর রহমান হাত তুলে উত্তেজিতভাবে স্লোগান দিচ্ছেন। তার চারপাশে থাকা অন্য নেতাকর্মীরাও একই স্লোগানে যোগ দেন। পরে ব্যানার হাতে মানববন্ধনের দৃশ্যও দেখা যায়।

ব্যানারে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার পদের চূড়ান্ত ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধনের কথা উল্লেখ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারিতে নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ থেকেই এ স্লোগান ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ স্লোগানটিকে হুমকিমূলক বলে সমালোচনা করেছেন, আবার কেউ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ চলমান রয়েছে। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে দেশের বিভিন্ন উপজেলায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ হয়েছে। স্থানীয়দের মতে, বাগমারার ঘটনাটিও সেই ধারাবাহিকতার অংশ।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, "ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ নেই। বাগমারায় সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন ও ফলাফল প্রকাশ করা হয়েছে।"

তিনি বলেন, "নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি করা হয়নি। তারপরও তাদের বলা হয়েছে, নির্দিষ্ট কোনো জায়গায় সমস্যা থাকলে জানাতে পারেন, আমরা আবার যাচাই-বাছাই করে দেখব। কিন্তু তারা নির্দিষ্ট কোনো বিষয় দেখাতে পারেননি।"

ইউএনও আরও বলেন, "এখানে বিএনপির একটি ক্ষুদ্র অংশ মানববন্ধন করেছে। তারা মূলত নিজেদের হাইলাইট করার জন্য এ মানববন্ধন করেছে। মানববন্ধন তারা করতেই পারে। তবে এ ধরনের স্লোগান গ্রহণযোগ্য নয়। তাই আমরা আইনগত ব্যবস্থা নেব। এ প্রক্রিয়া চলমান আছে।"

এদিকে, অভিযুক্ত সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, "ওটা স্লিপ অব টাঙ। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই স্লোগান দেওয়া হয়নি।"
 
Related Topics

টপ নিউজ

রাজশাহী / ইউএনও / ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ / বিএনপি নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে মারধর করলেন বিএনপি নেতা

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net