Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

খেলা

আল জাজিরা
15 September, 2026, 09:05 am
Last modified: 15 September, 2026, 09:08 am

Related News

  • মার্কিন হামলার মধ্যেও নৌকা-সতীর্থ ছাড়া অনুশীলন, এশিয়ান গেমসে ইরানি রোয়ারের সোনা জয়
  • এশিয়ান গেমসের ১০০ মিটারের সেমিফাইনালে ইমরানুর
  • ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত
  • এশিয়ান গেমসে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া হকি ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা

এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

প্রথমার্ধেই সাত গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
আল জাজিরা
15 September, 2026, 09:05 am
Last modified: 15 September, 2026, 09:08 am
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোল করছেন উত্তর কোরিয়ার রি সং-আ (মাঝে)। ছবি: এএফপি

এশিয়ান গেমসের নারী ফুটবলে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে উত্তর কোরিয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের ওসাকায় অনুষ্ঠিত ম্যাচে পুরো সময়জুড়ে বাংলাদেশের ওপর আধিপত্য ধরে রাখে দলটি।

আন্তর্জাতিক যুব ফুটবলে সাফল্যের ইতিহাস থাকা উত্তর কোরিয়া এবারও স্বর্ণপদকের অন্যতম দাবিদার। শক্তিশালী দলটির আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধেই সাত গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার হয়ে আরও গোল করেন জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং-আ।

ম্যাচজুড়ে লাল পোশাক পরা কয়েক শ সমর্থক নেচে-গেয়ে উত্তর কোরিয়ার খেলোয়াড়দের উৎসাহ দেন। গত সপ্তাহে দলটি গেমসে অংশ নিতে জাপানে পৌঁছালে পতাকা নেড়ে নারী ও পুরুষ দলকে স্বাগত জানান সমর্থকেরা।

আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া-আইচি আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। এতে ১৪টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন উত্তর কোরিয়ার শতাধিক ক্রীড়াবিদ।

করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে বিরতিতে থাকার পর ২০২৩ সালে চীনের হ্যাংঝু এশিয়ান গেমস দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরে উত্তর কোরিয়া। পরে তারা প্যারিস অলিম্পিকেও অংশ নেয়।

আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ 'এফ'-এর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উত্তর কোরিয়ার নারী দল। আর বুধবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তাদের পুরুষ দল।

Related Topics

টপ নিউজ

এশিয়ান গেমস / নারী ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • মার্কিন হামলার মধ্যেও নৌকা-সতীর্থ ছাড়া অনুশীলন, এশিয়ান গেমসে ইরানি রোয়ারের সোনা জয়
  • এশিয়ান গেমসের ১০০ মিটারের সেমিফাইনালে ইমরানুর
  • ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত
  • এশিয়ান গেমসে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া হকি ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net