Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
১৬ উইকেটের দিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
21 October, 2024, 08:20 pm
Last modified: 22 October, 2024, 05:01 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

১৬ উইকেটের দিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ

বোলারদের দিনে দুই দলের ব্যাটসম্যানই ভুগেছেন। বাংলাদেশের ইনিংসের উইকেট বৃষ্টির মতো দক্ষিণ আফ্রিকার ইনিংসের চেহারাও অনেকটা তেমনই। এরপরও কিছুটা এগিয়ে সফরকারীরাই।
টিবিএস রিপোর্ট
21 October, 2024, 08:20 pm
Last modified: 22 October, 2024, 05:01 pm

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট, যা অন্যান্য দেশের মতো বাংলাদেশের কাছেও অনেক সময় রহস্যের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে তাই টস নিয়ে আলোচনা ছিল। টস জয়ে এগিয়ে থেকে ম্যাচ শুরু করা যাবে, জানা ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টস ভাগ্য পক্ষে আসে, ব্যাটিং নেয় স্বাগতিকরা। এ পর্যন্ত সবই ছিল প্রত্যাশামাফিক। 

কিন্তু ব্যাট হাতে নেমে বাংলাদেশ যে পথে হেঁটেছে, সেটা প্রত্যাশার পুরোপুরি উল্টো। এ পথে আলোর উপস্থিতি কম, ঘুটঘুটে না হলেও অন্ধকারাচ্ছন্ন অবস্থা। ঘরের মাঠের সুবিধা নিতে চাওয়া দলটি শুরুতেই উইকেট হারিয়ে আর ঠিক পথে ফিরতে পারেনি। দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজের বোলিংয়ের সামনে হতাশার ব্যাটিংয়ে ৪০.১ ওভারে ১০৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। 

মিরপুরে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগের সর্বনিম্ন ৮৭, পাকিস্তানের বিপক্ষে। এই মাঠের ইতিহাসেই এই দুটি ইনিংস সর্বনিম্ন, এরচেয়ে কম রান আর কোনো দল করেনি। এমন অস্বস্তির ব্যাটিংয়ের পর অবশ্য বোলিং দিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু এরপরও স্বস্তি ফেরেনি। তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণির বিপক্ষে ভুগলেও বাংলাদেশের সংগ্রহ পেরিয়ে লিড নিয়েছে সফরকারীরা। ৪১ ওভারে ৬ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ১৪০ রান, তাদের লিড দাঁড়িয়েছে ৩৪ রান। 

উইকেটের ধরন, দুই দলের পারফরম্যান্সের ব্যবধানসহ অন্যান্য হিসেব মিলিয়ে অবধারিতভাবেই পিছিয়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ উইকেটও ঘরের মাঠের দলটির জন্য চিন্তার কারণ। বাকি থাকা রসদ নিয়ে স্কোরকার্ডে আরও ৪০-৫০ রান যোগ করতে পারলে প্রথম ইনিংসেই উল্লেখ করার মতো লিড মিলে যাবে তাদের। এ পথে এখনও ভরসা হয়ে টিকে আছেন সপ্তম উইকেটে ৩২ রানে অবিচ্ছিন্ন জুটি গড়া কাইল ভেরেইন ও উইয়ান মুলডার। ভেরেইন ১৮ ও মুলডার ১৭ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশের ইনিংসের উইকেট বৃষ্টির মতো দক্ষিণ আফ্রিকার ইনিংসের চেহারাও অনেকটা তেমনই। প্রথম ওভারেই প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামের স্টাম্প উপড়ে নেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। শুরুর ধাক্কা সামলে জুটি গড়েন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৪১ রানের জুটি গড়েন তারা। ২৩ রান করা স্টাবসকে ফিরিয়ে এই জুটি ভাঙা তাইজুল এরপর একাই যেন দলের সব দায়িত্ব কাঁধে তুলে নেন। স্পিন ঘূর্ণিতে ফিরিয়ে দিতে থাকেন প্রোটিয়া ব্যাটসম্যানদের। 

তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হন এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ রান করা ডি জর্জি। বাঁহাতি এই ব্যাটসম্যান ৭২ বলে ৪টি চারে ৩০ রান করেন। এরপর ম্যাথু ব্রিটজকের উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূর্ণ করেন তাইজুল। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি। দক্ষিণ আফ্রিকার যাওয়া ৬ উইকেটের ৫টিই নিয়েছেন তাইজুল। এটা তার ক্যারিয়ারের ১৩তম ৫ উইকেট, যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। 

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং করা বাংলাদেশ পুরোটা সময় ধুঁকে ধুঁকে ব্যাটিং করে। সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। একমাত্র তিনিই কিছুটা লড়েছেন, ইনিংস উদ্বোধন করতে নেমে ৩০তম ওভারে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। বাকিদের কেউ ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। বল হাতে পথ দেখানো তাইজুল দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন। মুশফিকুর রহিম ১১ ও মেহেদী হাসান মিরাজ ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। রাবাদা, মুলডার ও মহারাজ ৩টি করে উইকেট নেন। একটি উইকেট পান ডেন পিট। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net