Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
র‌্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন, তাসকিনের বড় লাফ

খেলা

টিবিএস ডেস্ক
16 October, 2024, 10:05 pm
Last modified: 20 October, 2024, 02:23 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

র‌্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন, তাসকিনের বড় লাফ

বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিবও। তবে পিছিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসানরা। 
টিবিএস ডেস্ক
16 October, 2024, 10:05 pm
Last modified: 20 October, 2024, 02:23 pm

ভারত সফরে দুঃস্বপ্নের সময় গেছে বাংলাদেশের। টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় তারা। পুরো সফরজুড়ে ছিল ব্যাটিং ব্যর্থতা, বোলিংয়ে দেখা যায়নি বিশেষ কিছু। হতাশার মাঝেও ভিন্ন ভিন্ন ম্যাচে পারফরম্যান্স করেছেন কয়েকজন ক্রিকেটার, র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। 

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস। বোলারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। এগিয়েছেন আরও দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবও। তবে পিছিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনরা। 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়েই মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

দিল্লিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। ১৫'র বেশি ইকোনমিতে রান খরচা করেন দুজন বোলার, দুজন ওভার প্রতি ১২'র বেশি করে রান দেন। তাসকিন ছাড়া মুস্তাফিজ কেবল ৯ রান করে খরচা করেন। এর মাঝেও ব্যতিক্রম ছিলেন তাসকিন। 

৪ ওভারে মাত্র ১৬ রানে ২টি উইকেট নেন ডানহাতি এই পেসার। দারুণ এই বোলিংয়ের সুবাদে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তিনি, বর্তমানে আছেন ১৯ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে সিরিজে ৪ উইকেট নেওয়া মুস্তাফিজ, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা। 

শেষ দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া তানজিম এগিয়েছেন সাত ধাপ, আছেন ৬১ নম্বরে। বড় অবনতি হয়েছে লেগ স্পিনার রিশাদের। ৩ ম্যাচে ওভার প্রতি ১৪'র বেশি করে রান দেওয়া এই বোলার ১২ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন। অফ স্পিনার শেখ মেহেদি হাসান ৩ ধাপ পিছিয়ে আছেন ৪১ নম্বরে। 

শেষ টি-টোয়েন্টিতে হায়দরাবাদে ২৯৭ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ভারত। বাংলাদেশ হারে ১৩৩ রানের বড় ব্যবধানে। এর চেয়ে বড় হার জুটতে পারতো, সেটা কমিয়েছেন হৃদয়। ডানহাতি এই ব্যাটসম্যান ৪২ বলে ক্যারিয়ার সেরা ৬৩ রান করেন। এই ইনিংসের সুবাদে ৪ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তিনি। তিন ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে নেমে গেছেন শান্ত। 

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রশিদ খান। ২ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।  

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / তাওহিদ হৃদয় / লিটন কুমার দাস / বাংলাদেশ ক্রিকেট দল / আইসিসি র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net