Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
সভাপতি হয়েই ফারুক বললেন, ‘ক্রিকেট বোর্ডও দুর্নীতির বাইরে নয়’

খেলা

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 08:00 pm
Last modified: 24 August, 2024, 02:27 pm

Related News

  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

সভাপতি হয়েই ফারুক বললেন, ‘ক্রিকেট বোর্ডও দুর্নীতির বাইরে নয়’

দীর্ঘ সংবাদ সম্মেলনে অনেক বিষয়ের মাঝে বিসিবির দুর্নীতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয় ফারুক আহমেদকে। বিসিবির নতুন সভাপতির মতে, দীর্ঘ ১২ বছর ধরে অনিয়ম-দুর্নীতি হতে হতে বোর্ড ফ্রাঙ্কেইস্টাইন (পিশাচ) হয়ে গেছে। 
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 08:00 pm
Last modified: 24 August, 2024, 02:27 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছে। যদিও তাতে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের কর্মকাণ্ডে তেমন প্রভাব পড়েনি। নিজেদের মতো করেই দেশের ক্রিকেট পরিচালনা করে গেছে এই বোর্ড। সরকার পরিবর্তনের পরে ১২ বছর ধরে চলা দুর্নীতির বিষয়ে জোরেশোরে আলোচনা হচ্ছে, তোলা হচ্ছে প্রশ্ন। এসব প্রশ্নে দুর্নীতি-অনিয়মের কথা জানেন বলে মন্তব্য করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। 

বুধবার নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসির) মনোনীত পরিচালক হয়ে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক। এর কয়েক ঘণ্টা পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দীর্ঘ সংবাদ সম্মেলনে অনেক বিষয়ের মাঝে বিসিবির দুর্নীতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয় ফারুককে। তার মতে, দীর্ঘ ১২ বছর ধরে অনিয়ম-দুর্নীতি হতে হতে বোর্ড ফ্রাঙ্কেইস্টাইন (পিশাচ) হয়ে গেছে। 

দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি একদিনেই থামিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানান ফারুক। তবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই দুর্নীতি কমানোর ঘোষণা দিয়েছেন বিসিবির নতুন সভাপতি। একই সঙ্গে দেশের দুর্নীতির কথা উল্লেখ করে ফারুক বলেন, 'প্রতিটা সেক্টরে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, ক্রিকেট বোর্ড এটার বাইরে নয়। অবশ্যই এটাতে নজর দেব। আগামীতে যেন দুর্নীতি কমাতে পারি। আমি জানি না আমার মেয়াদ কতোদিন, তবে আমি যতোদিন থাকব, ততোদিন এই জিনিসগুলোকে নজরদারি করবো।'

২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ফারুক, এর পর থেকে বোর্ডের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না তিনি। না থাকলেও বিসিবির অনিয়ম অজানা নয় তার, ফারুকের ভাষায়, 'অনেক অনিয়ম হয়েছে, আমিও জানি। একদিনে সম্ভব না ঠিক করা। ১২ বছর ধরে চলতে চলতে এটা এখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। এটা একদিনে সম্ভব না। তবে আমি নিশ্চিত করছি সরাসরি ক্রিকেটে প্রভাব ফেলে, এমন কিছু যেন না হয়, সেদিকে নজর থাকবে।'

অভিযোগ আছে, এমন কোনো পরিচালককে এখনই বোর্ড থেকে বাদ দিতে চান না ফারুক। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে চান তিনি। এ ছাড়া সরকার বদলের পর ১৩ জন পরিচালক বিসিবির কার্যক্রম থেকে দূরে থাকায় কাজ করার মানুষের স্বল্পতার কথাও উল্লেখ করেন ফারুক। তার ভাষ্য, 'কারও নাম ধরে বলার দরকার নেই। যারা এখানে আছেন, তাদের কাজটা কঠিন করার দরকার নেই। আমরা কিন্তু বর্তমান ক্রিকেট বোর্ডের গঠন বদলানোর অনুমোদন করতে পারব না।'

'২৫ জন ছিল, এখন ৮-৯ জন আছে। কাজ করার জন্য কিছু লোকবল দরকার। যে বাধ্যবাধকতা আছে গঠনতন্ত্রে, সেটা ঠিক করে কিছু পরিচালক সংযুক্ত করার চেষ্টা করব। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের সত্যতা কেমন, সেটাও দেখতে হবে। যারা আছে, তাদের দক্ষতা বুঝেই নেওয়া হবে। কে কোন বিভাগে আছে, সব মিলিয়ে ৯ জন কিন্তু। দুর্নীতি দমনে বিশেষজ্ঞর সহায়তা নিতে হবে। এটা কীভাবে এগোবো, দেখতে হবে।' যোগ করেন তিনি।  

Related Topics

টপ নিউজ

ফারুক আহমেদ / বিসিবি সভাপতি / দুর্নীতি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net