Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
25 June, 2024, 08:40 pm
Last modified: 29 June, 2024, 01:28 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন শান্ত

সুপার এইটের প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরেও বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমি-ফাইনালে যাওয়ার।বোলারদের নৈপুণ্যে আফগানিস্তানকে ১১৫ রানে আটকেও দেয় বাংলাদেশ। সমীকরণ ছিল, ১২.১ ওভারে এই রান তাড়া করলেই অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে টপকে সেমিতে চলে যেতেন শান্ত-রিশাদরা।
টিবিএস রিপোর্ট
25 June, 2024, 08:40 pm
Last modified: 29 June, 2024, 01:28 pm

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক বিশ্বকাপে এর আগে কখনও তিন ম্যাচ জেতেনি তারা, সে হিসেবে এটি সবচেয়ে সফল বিশ্বকাপই বলা যেতে পারত। কিন্তু সুপার এইট এবং গ্রুপ পর্বেও একের পর এক ব্যাটিং ব্যর্থতা প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশের সাফল্যর ওপর। 

এবারের বিশ্বকাপে নিজেদের সামগ্রিক পারফরম্যান্স বিবেচনা করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর দলের ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়ে কয়েকবার 'সরি' বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

সুপার এইটের প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরেও বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমি-ফাইনালে যাওয়ার।বোলারদের নৈপুণ্যে আফগানিস্তানকে ১১৫ রানে আটকেও দেয় বাংলাদেশ। সমীকরণ ছিল, ১২.১ ওভারে এই রান তাড়া করলেই অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে টপকে সেমিতে চলে যেতেন শান্ত-রিশাদরা। 

কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২.১ ওভারের সমীকরণ তো দূরে থাক, ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। দলের এই ব্যর্থতা স্বীকার করে নিয়ে অধিনায়ক শান্ত বলেন, 'বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলব, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন তাদের 'লেট ডাউন' করেছি। তো আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি ।'

এই বাঁহাতি ব্যাটসম্যান যোগ করেন, 'আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা সরি। সামনের দিকে আমাদের এটাই চেষ্টা থাকবে, কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি।'

সংবাদ সম্মেলনে এই ব্যাটিং ব্যর্থতার কথাই ঘুরেফিরে এসেছে বেশি। তাই শান্তকেও কথা বলতে হয়েছে এটি নিয়েই, সেখানে আবারও 'স্যরি' বললেন, 'ব্যাটিংয়ের দিক থেকে আমরা সমর্থকদের হতাশ করেছি। দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি। তবে এটাও আমি বলতে চাই, চেষ্টার কমতি ছিল না। শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে। সবাই নিজের কাজে সৎ ছিল। তবে আমরা দিন শেষে আমরা পারিনি। তাই এটার জন্য দলের পক্ষ থেকে সরি।'

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net