Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
শেষ চেষ্টার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

খেলা

টিবিএস রিপোর্ট
25 June, 2024, 06:15 am
Last modified: 25 June, 2024, 06:21 am

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

শেষ চেষ্টার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলী অনিক ও শেখ মেহেদি হাসানের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। সেমি-ফাইনালে উঠতে এই ম্যাচটি জিতলেই হবে না বাংলাদেশের, মেলাতে হবে সমীকরণও।
টিবিএস রিপোর্ট
25 June, 2024, 06:15 am
Last modified: 25 June, 2024, 06:21 am

সুপার এইটে দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় এক প্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল বাংলাদেশের। আরও একটা সুযোগ মিলেছে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায়। অনেক সমীকরণের মারপ্যাঁচ আছে, তবে অপ্রত্যাশিত এই সুযোগটা আফগানিস্তানের বিপক্ষে নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। প্রতিপক্ষের এই সিদ্ধান্তে অবশ্য শান্ত খুশিই, বাংলাদেশ অধিনায়ক আগে বোলিং-ই করতে চেয়েছিলেন। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে বাংলাদেশ সময় ভোরে সাড়ে ৬টায় শুরু হবে। 

এই ম্যাচটি জিতলেই হবে না বাংলাদেশের, সেমি-ফাইনালে উঠতে মেলাতে হবে সমীকরণও। শেষ চারে উঠতে আগে ব্যাটিং করে ১৬০ রান তুললে অন্তত ৬২ রানে আফগানদের হারাতে হবে। পরে ব্যাটিং করলে লক্ষ্য বিবেচনায় ১১.৫ থেকে ১৩.৪ ওভারের মধ্যে জিততে হবে। এরচেয়ে ব্যবধান কম হলে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে যাবে অস্ট্রেলিয়া। তবে আফগানিস্তান জিতলে তারাই উঠবে শেষ চারে। অর্থাৎ, সেমিতে ওঠার সুযোগ আছে তিন দলেরই। 

এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১১টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ৫টি জয়ের বিপরীতে হারতে হয়েছে ৬টি ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো লড়তে যাচ্ছে বাংলাদেশ। আগের সাক্ষাতে জেতে তারাই, ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে আফগানদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক ও শেখ মেহেদি হাসান। ফিরেছেন তানকিন আহমেদ ও সৌম্য সরকার। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার পর বাদ পড়েন সৌম্য, অবশেষে তাকে একাদশে ফেরানো হলো। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাঈব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গেলিয়া খারোতে, নূর আহমদ, নাভিন-উল-হক ও ফজল-হক ফারুকী।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net