Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ভারতের কোচ হতে সাক্ষাৎকার দিলেন গম্ভীর

খেলা

টিবিএস রিপোর্ট
18 June, 2024, 04:45 pm
Last modified: 19 June, 2024, 02:13 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

ভারতের কোচ হতে সাক্ষাৎকার দিলেন গম্ভীর

৪২ বছর বয়সী গম্ভীর কদিন আগেই আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্সের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। দলটিকে এর আগে দুবার অধিনায়ক হিসেবে আইপিএল জেতানো গম্ভীর কলকাতার ১০ বছরের শিরোপা খরা কাটিয়েছেন উপদেষ্টা পদে থেকে।
টিবিএস রিপোর্ট
18 June, 2024, 04:45 pm
Last modified: 19 June, 2024, 02:13 pm

ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবশ্য মেয়াদ শেষ হয়েছিল, বিসিসিআইয়ের অনুরোধে চুক্তির মেয়াদ বাড়ান দ্রাবিড়। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড় আর ভারতের কোচ থাকছেন না সেটি আগেই জানা ছিল। নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই। সেখানে আবেদন জমা ঠিক কতটি পড়েছে তা না জানা যায়নি। তবে গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নিয়েছে বিসিসিআই। 

৪২ বছর বয়সী গম্ভীর কদিন আগেই আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্সের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। দলটিকে এর আগে দুবার অধিনায়ক হিসেবে আইপিএল জেতানো গম্ভীর কলকাতার ১০ বছরের শিরোপা খরা কাটিয়েছেন উপদেষ্টা পদে থেকে। এরপর ভারতের প্রধান কোচ হওয়ার দৌড়েও এগিয়ে যান এই সাবেক বাঁহাতি ব্যাটসম্যান। 

ক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার বিসিসিআইকে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর। ভারতের নতুন কোচ যিনি হবেন তিনি সব সংস্করণেই দায়িত্ব পাবেন। আর চুক্তির মেয়াদ হবে সাড়ে তিন বছরের জন্য। ২০২৪ এর জুলাই থেকে ২০২৭ এর ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন নতুন কোচ। 

ভারত সর্বশেষ কোনো আইসিসি টুর্নামেন্ট জিতেছে ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ১১ বছর ধরে শিরোপা শূন্য তারা। ২০১১ এর পর জেতেনি বিশ্বকাপ। ২০০৭ সালে প্রথম ও শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অন্যতম শক্তিশালী ক্রিকেট দলটি। নতুন কোচের ওপর তাই প্রত্যাশার চাপ থাকবে অনেক বেশি।

Related Topics

টপ নিউজ

ভারত ক্রিকেট দল / ভারত কোচ / গৌতম গম্ভীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net