Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
নেপালের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ

খেলা

টিবিএস রিপোর্ট
17 June, 2024, 07:15 am
Last modified: 17 June, 2024, 07:22 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

নেপালের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ

নেপালের বোলারদের ডেলিভারিকে যেন ‘যমদূত’ হিসেবে দেখছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কেউ ভয়ে উলট-পালট ব্যাট চালাচ্ছিলেন, কেউবা আবার নিজে থেকেই সঁপে দিচ্ছিলেন নিজের উইকেট।
টিবিএস রিপোর্ট
17 June, 2024, 07:15 am
Last modified: 17 June, 2024, 07:22 am

সমপাল কামি, রোহিত পাউডেল, সন্দীপ লামিচানে, দীপেন্দ্র সিংদের ডেলিভারিকে যেন 'যমদূত' হিসেবে দেখছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কেউ ভয়ে উলট-পালট ব্যাট চালাচ্ছিলেন, কেউবা আবার নিজে থেকেই সঁপে দিচ্ছিলেন নিজের উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমে নেপালের দুর্বার বোলিংয়ের সামনে আসা-যাওয়ার মিছিলে মেতে থাকলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। 

উইকেটের সুবিধা কাজে লাগাতে আগে ফিল্ডিং নেয় নেপাল, আর কাজটি পুরোপুরিভাবে করতে পেরেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে আগে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতায় ১৯.৩ ওভারে ১০৬ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। তাদের কোনো ব্যাটসম্যানই ২০ রানের বেশি করতে পারেননি, সর্বোচ্চ রানের ইনিংস ১৭। 

১০০ রানও পাড়ি দেওয়া হতো না বাংলাদেশের, এটা সম্ভব হয়েছে শেষ উইকেটে দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের গড়া ১৩ বলে ১৮ রানের জুটির কারণে। তাসকিন ১৫ বলে ২টি চারে অপরাজিত ১২ রান করেন। বাংলাদেশের কেবল তিনজন ব্যাটসম্যান তার চেয়ে বেশি রান করেছেন। 

প্রথম বলেই উইকেট হারানো বাংলাদেশ নেপালের বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। নিয়মিত ধারায় উইকেট হারিয়ে শেষ পর্যন্ত অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব, এ জন্য তাকে খেলতে হয় ২২টি বল। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করে করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন। 

জাকের আলী ১২ ও লিটন কুমার দাস ১০ রান করেন। চলমান বিশ্বকাপে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের বলার মতো পারফরম্যান্স ছিল না। তবু ব্যতিক্রম ছিলেন তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহরা। শেষ ম্যাচে রানে ফেরেন সাকিবও। কিন্তু এই ম্যাচে কাণ্ডারীর ভূমিকায় পাওয়া গেল না কাউকেই। অধিনায়ক শান্ত বরাবরের মতোই ব্যর্থ, ৫ বলে ৪ রান করেন তিনি। 

বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগানো সমপাল ৩ ওভারে মাত ১০ রানে ২টি উইকেট নেন। নেপালের অধিনায়ক রোহিতের শিকারও ২ উইকেট, ৪ ওভারে ২০ রান দেন তিনি। লম্বা বিরতি শেষে দলে ফেরা লেগ স্পিনার লামিচানে ৪ ওভারে একটি মেডেনসহ ১৭ রানে ২ উইকেট পান। দীপ্রেন্দ ৩.৩ ওভারে ২২ রানে পান ২ উইকেট।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নেপাল ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net