Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
শরিফুলের বোলিংয়ের হাতে ছয় সেলাই, চিন্তায় বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
02 June, 2024, 12:50 pm
Last modified: 02 June, 2024, 12:56 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

শরিফুলের বোলিংয়ের হাতে ছয় সেলাই, চিন্তায় বাংলাদেশ

হার্দিক পান্ডিয়ার সজোরে মারা শট ফেরানোর চেষ্টা করেন শরিফুল, এগিয়ে দেন বাঁম হাত। বল জোরে আঘাত করলে ব্যথায় কুঁকড়ে যান তিনি, হাত থেকে ঝরে রক্তও।
টিবিএস রিপোর্ট
02 June, 2024, 12:50 pm
Last modified: 02 June, 2024, 12:56 pm

তাসকিন আহমেদের চোট নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় বাংলাদেশ। চোটে থাকা পেসারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় তারা। এবার বাংলাদেশের সঙ্কট আরও বাড়লো। বিশ্বকাপ শুরুর একদিন আগে ভারতের বিপক্ষে প্রস্তুতিট ম্যাচ খেলতে গিয়ে হাতে চোট পেয়েছেন দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার শরিফুল ইসলাম। 

বাঁহাতি তরুণ এই পেসারের বোলিংয়ের হাতে চোট লেগেছে। তর্জনী ও মধ্যমার সংযোগস্থলে দেওয়া হয়েছে ছয়টি সেলাই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শরিফুলের না খেলার সম্ভাবনাই বেশি। বিসিবির দেওয়া ভিডিও বার্তায় চিকিৎসক দেবাশিষ চৌধুরীর বক্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে।  

বাংলাদেশ সময় শনিবার রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ৬০ রানে হেরে যাওয়া ম্যাচে রোহিত শর্মাদের ইনিংসের শেষ ওভারে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতে চোট পান শরিফুল। 

হার্দিক পান্ডিয়ার সজোরে মারা শট ফেরানোর চেষ্টা করেন শরিফুল, এগিয়ে দেন বাঁম হাত। বল জোরে আঘাত করলে ব্যথায় কুঁকড়ে যান তিনি, হাত থেকে ঝরে রক্তও। হাত ধরে ব্যথায় কাতড়াতে কাতড়াতে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে শরিফুলকে হাসপাতালে নেওয়া হয়। 

রোববার সকালে তার চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছে বিসিবি। দলের সঙ্গে থাকা বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, 'ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ঠেকাতে গিয়ে বাম হাতের তর্জনী ও মধ্যমার সংযোগস্থলে চোট পান শরিফুল। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পর তাকে নিকটস্থ নাসাউ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।'

চোট কাটিয়ে উঠতে শরিফুলের কয়দিন লাগবে, তা আপাতত বলা যাচ্ছে না। দেবাশিষ চৌধুরীর ভাষায়, 'হাতের সার্জনের তত্ত্বাবধানে তার হাতে একটি ছোট সার্জারি করা হয়। হাতে ৬টি সেলাই করা হয়েছে। দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আমরা আবার সার্জনের কাছে যাব। তখন বুঝতে পারব মাঠে ফেরার জন্য কতদিন সময় লাগতে পারে।'

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আজ শুরু হওয়া বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৮ জুন। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। বোলিংয়ের হাতেই সেলাই হওয়ায় এই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net