Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের লম্বা লাফ, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন

খেলা

টিবিএস ডেস্ক
08 May, 2024, 08:30 pm
Last modified: 11 May, 2024, 01:09 pm

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের লম্বা লাফ, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন

লম্বা সময় ধরে রান খরায় থাকা লিটন কুমার দাস দুই ধাপ পিছিয়েছেন। ৩১ নম্বরে আছেন তিনি, যদিও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটাই সেরা অবস্থান। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও।
টিবিএস ডেস্ক
08 May, 2024, 08:30 pm
Last modified: 11 May, 2024, 01:09 pm

ব্যাটিং নিয়ে হতাশা থাকলেও ফল বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে ভালো সময়ই যাচ্ছে বাংলাদেশের। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন টি-টোয়েন্টি দিয়েই সিরিজ নিশ্চিত করেছে তারা। এই পথচলায় ব্যাট হাতে দারুণ ধরাবাহিক তাওহিদ হৃদয়। তিন ম্যাচেই রান করা ডানহাতি এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন। 

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার তাসকিন আহমেদ ও অফ স্পিনার শেখ মেহেদি হাসানের। তাসকিন উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। সপ্তাহের পারফরম্যান্সের বিবেচনায় র‌্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

ব্যাট হাতে দারুণ সময় কাটছে হৃদয়ের। তিন ম্যাচেই রানের দেখা পান এই ডানহাতি। প্রথম দুই ম্যাচে থাকেন অপরাজিত, শেষ দুই ম্যাচে হন ম্যাচসেরা। তিন টি-টোয়েন্টিতে যথাক্রমে তিনি রান করেছেন ৩৩*, ৩৭* ও ৫৭। এতে র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন হৃদয়। প্রথমবারের মতো একশ জনের মধ্যে জায়গা করে নেওয়া বাংলাদেশের এই ব্যাটসম্যান আছেন ৯০তম স্থানে। 

দুই ইনিংসে ব্যাটিং করে ২৬ ও ৯ রান করা মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে আছেন ৮১ নম্বরে। লম্বা সময় ধরে রান খরায় থাকা লিটন কুমার দাস দুই ধাপ পিছিয়েছেন। ৩১ নম্বরে আছেন তিনি, যদিও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটাই সেরা অবস্থান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটেও রান নেই, দুই ধাপ পিছিয়ে তিনি আছেন ৩৪তম স্থানে। 

তিন ম্যাচেই দারুণ বোলিং করেছেন তাসকিন। ডানহাতি এই পেসার তিন ম্যাচে ৪.৪১ ইকোনমি ও ৮.৮৩ গড়ে শিকার করেছেন ৬ উইকেট। এতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন তিনি, যা তার ক্যারিয়ার সেরা। দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া শেখ মেহেদিও ছয় ধাপ এগিয়েছেন। ২২তম স্থানে আছেন এই স্পিনার, যা বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা। 

টি-টোয়েন্টি অলাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটি দখলে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। 

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং / তাওহিদ হৃদয় / তাসকিন আহমেদ / লিটন কুমার দাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net