Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
টানা হারে কোণঠাসা মাশরাফির সিলেট

খেলা

টিবিএস রিপোর্ট
29 January, 2024, 05:05 pm
Last modified: 29 January, 2024, 05:11 pm

Related News

  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • মাশরাফি-সাকিবকে নিয়ে করা প্রশ্নে ক্ষেপে গেলেন নাজমুল আবেদীন
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

টানা হারে কোণঠাসা মাশরাফির সিলেট

হারই যেন অমোঘ নিয়তি হয়ে উঠেছে মাশরাফি বিন মুর্তজার দলের। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সই একমাত্র দল, যারা এখনও জয়ের মুখ দেখেনি। 
টিবিএস রিপোর্ট
29 January, 2024, 05:05 pm
Last modified: 29 January, 2024, 05:11 pm

হারে শুরু, হারেই বসবাস; বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত এমনই অবস্থা সিলেট স্ট্রাইকার্সের। গত আসরের রানার্স আপরা চার ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের স্বাদ নিতে পারেনি। হারই যেন অমোঘ নিয়তি হয়ে উঠেছে মাশরাফি বিন মুর্তজার দলের। প্রায় সব ম্যাচেই ব্যাটিং দুর্দশা দেখা যাচ্ছে তাদের, বোলিংয়েও বলার মতো পারফরম্যান্স মিলছে না। এরই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বড় ব্যবধানে হারলো সিলেট। 

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দারুণ ছন্দে থাকা দলটি পাঁচ ম্যাচের চারটিতেই জিতলো। ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। চার ম্যাচের সবগুলোতে হারা সিলেট তালিকার তলানির দল। এবারের বিপিএলে তারাই একমাত্র দল, যারা এখনও জয়ের মুখ দেখেনি। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা সিলেট সেভাবে উইকেট না হারালেও তাদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। হ্যারি টেক্টর, জাকির হাসান, রায়ান বার্লদের মাঝারি ইনিংসে ৪ উইকেটে ১৩৭ রান তোলে দলটি। জবাবে তানজিদ হাসান তামিম ও টম ব্রুসের হাফ সেঞ্চুরিতে ১৭.৪ ওভারেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় চট্টগ্রাম। 

ছোট লক্ষ্য তাড়ায় চট্টগ্রামের শুরুটা অবশ্য ভালো হয়নি। তেড়েফুঁরে শুরু করা আভিশকা ফার্নান্দো বেশি সময় টিকতে পারেনন, ১২ বলে ৩টি চারে ১৭ রান করে বিদায় নেন লঙ্কান এই ওপেনার। দলীয় ২৩ রানে উইকেট হারালেও চট্টগ্রামকে অবশ্য কোনো চাপ বুঝতে হয়নি। দ্বিতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তানজিদ ও ব্রুস। 

৪০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করা তানজিদের বিদায়ে ভাঙে এই জুটি। শাহাদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে জয় তুলে নেওয়ার বাকি কাজ সারেন ব্রুস। নিউজিল্যান্ডের ডানহাতি এই ব্যাটসম্যান ৪৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন শাহাদাত। সিলেটের টেক্টর ও তানজিম সাকিব একটি করে উইকেট নেন। মাশরাফি ১ ওভারে ১৪ রান খরচায় উইকেটশূন্য থাকেন। 

এর আগে ব্যাটিং করা সিলেটকে সবচেয়ে বেশি ভোগান চট্টগ্রামের বিলাল খান। ম্যাচসেরার পুরস্কার জেতা ওমানের বাঁহাতি এই পেসারই সিলেটের টপ অর্ডারে ধস নামান। টেক্টর ৪২ বলে ২টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন। জাকির ৩১, বার্ল ৩৪ ও আরিফুল অপরাজিত ১৭ রান করেন। বিলাল ৪ ওভারে ২৪ রানে ৩টি উইকেট নেন। একটি উইকেট পান নিহাদুজ্জামান।    

Related Topics

টপ নিউজ

সিলেট স্ট্রাইকার্স / চট্টগ্রাম চ্যালেঞ্জার্স / মাশরাফি বিন মুর্তজা / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • মাশরাফি-সাকিবকে নিয়ে করা প্রশ্নে ক্ষেপে গেলেন নাজমুল আবেদীন
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net