Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
23 December, 2023, 02:05 pm
Last modified: 23 December, 2023, 02:29 pm

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত

টানা ১৮ হারের পর পাওয়া এই জয়টি বিশেষ, স্মরণীয়। দলের সবার মতো ভালো লাগা কাজ করছে শান্তর মাঝেও। অবশ্য এরপরও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে না পাওয়ার বেদনার কথা।
টিবিএস রিপোর্ট
23 December, 2023, 02:05 pm
Last modified: 23 December, 2023, 02:29 pm

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, বাংলাদেশের কোনো দল যা কখনও করতে পারেনি, এবার তেমন কিছু করতে চান তারা। দৃঢ় কণ্ঠে সিরিজ জয়ের কথা জানিয়েছিলেন সাকিব আল হাসানের অবর্তমানে নেতৃত্ব পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান। আশা পূরণ হয়নি, তবে শেষ ওয়ানডেতে মিলেছে ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডেতে তাদের হারিয়েছে বাংলাদেশ। 

পেসারদের আগুনে বোলিংয়ে কিউইদের ৯৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল জয়, তখনও বাকি ছিল ২০৯ বল।  টানা ১৮ হারের পর পাওয়া এই জয়টি বিশেষ, স্মরণীয়। দলের সবার মতো ভালো লাগা কাজ করছে শান্তর মাঝেও। অবশ্য এরপরও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে না পাওয়ার বেদনার কথা। সিরিজ জিততে পারলে আরও ভালো লাগতো বলে জানালেন তিনি। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'যদি ইতিহাস চিন্তা করেন, তাহলে অবশ্যই গর্ব করার মতো ফল করেছি। একটা ম্যাচ জিততে পেরেছি। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি সিরিজ জিততেই এসেছিলাম এবং এটা বলার সময় আমি সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য আমরা হয়তো কিছুটা দুর্ভাগা ছিলাম। আমাদের বোলিং অপশনগুলো শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই আমরা খুশি যে জিততে পেরেছি। তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগতো।'

নিউজিল্যান্ড সফরে সব সময়ই ভুগতে হয় বাংলাদেশকে। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জিতে হারের বৃত্ত ভাঙে দলটি। তবে বাকি দুই ফরম্যাটে বাংলাদেশ যে জিততে পারে, এমন আশা করা মানুষের সংখ্যা বেশি নয়। সেখানে শান্তর বলা সিরিজ জয়ের স্বপ্নের কথা অনেকের কাছে বাড়াবাড়িও মনে হতে পারে। যদিও তরুণ এই নেতার দাবি, সিরিজ জয়ের স্বপ্ন অবাস্তব ছিল না। দলের ক্রিকেটারদের সামর্থ্য ও মানসিকতার ওপর বিশ্বাস থাকায় সিরিজ জয়ের স্বপ্ন দেখেন তিনি। 

তার ভাষায়, 'আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, খেলা শুরুর আগে আমাদের কাজটা কী… আমাদের প্রস্তুতি, কাজের প্রতি আমরা কতটা সৎ, আমরা কী করতে চাই, এসব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা যে, আমরা কতটুকু বিশ্বাস করছি। দল হিসেবে আমার খুবই বিশ্বাস যে এই দল আরও ভালো করতে পারে। আমার কাছে সবসময়ই গ্রুপটাকে দেখে মনে হয়েছে যে, এই গ্রুপের ওই ক্ষুধাটা আছে যে এখানে এসে ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি।' 

সিরিজ শুরুর আগে শান্ত বলেছিলেন, 'এর আগে যতবারই (নিউজিল্যান্ডে) এসেছে (বাংলাদেশের) কোনো দল, তারা এটি (নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে জয়) করতে পারেনি। তবে কোনো না কোনো দলকে তো করতে হবে। আমার মনে হয়, এই দলটার সেই সামর্থ্য আছে। সবাই বিশ্বাস করে, এই বছর আমাদের ভিন্ন ফল হবে।' 'জিততে পারার' আত্মবিশ্বাস পেয়ে যাওয়া বাংলাদেশ আগামী ২৭ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে।

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / ঐতিহাসিক জয় / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net