Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
৬৪ ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজনের ঘোষণা

খেলা

টিবিএস ডেস্ক
21 December, 2023, 09:30 pm
Last modified: 21 December, 2023, 09:37 pm

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • উয়েফা ছাড়তে ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ দেড় লাখ পাউন্ড দেওয়া হয়েছিল, বেতন বেড়েছিল ২৫ হাজার পাউন্ড

৬৪ ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজনের ঘোষণা

আদালতের রায় পক্ষে পাওয়ার পর পরিকল্পনা পাল্টে গেল ইউরোপিয়ান সুপার লিগের। ১২ ক্লাবের লিগটি এখন ৬৪ ক্লাব নিয়ে আয়োজনের পরিকল্পনা পৃষ্ঠপোষক সংস্থা এ২২ স্পোর্টস ম্যানেজমেন্টের।
টিবিএস ডেস্ক
21 December, 2023, 09:30 pm
Last modified: 21 December, 2023, 09:37 pm

উয়েফা ও ফিফার বাধার মুখে মুখ থুবড়ে পড়েছিল বিদ্রোহী টুর্নামেন্ট হিসেবে পরিচিত ইউরোপিয়ান সুপার লিগের ভাগ্য। কিন্তু আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের পক্ষে রায় পেয়েছে আসরটির আয়োজকরা। ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ক্ষেত্রে ফিফা ও উয়েফার বাধা দেওয়াকে বেআইনি বলে রায় দিয়েছেন আদালত। এমন রায়ের পর নতুন করে লিগটি আয়োজনের ঘোষণা দিয়েছে পৃষ্ঠপোষক সংস্থা এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট।

লিগটি ১২টি ক্লাব নিয়ে আয়োজন করার পরিকল্পনা ছিল। কিন্তু এই পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবিত টুর্নামেন্টটি তিনটি স্তরে ৬৪টি ক্লাব নিয়ে আয়োজন করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। ৩২টি ক্লাব নিয়ে মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে আয়োজকদের। বৃহস্পতিবার ভিডিও উপস্থাপনায় নিজেদের পরিকল্পনা তুলে ধরেন এ২২-এর প্রধান নির্বাহী বার্নড রেইচার্ট।

পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেন, 'এখানে দলগুলো অংশ নেবে মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। স্থায়ী কোনো সদস্য থাকবে না আর ক্লাবগুলো ঘরোয়া লিগেও খেলবে।' তিনি আরও বলেন, 'ফুটবল মুক্ত। উয়েফার একাধিপত্য থেকে মুক্ত। এখন নিষেধাজ্ঞার ভয় না করে সেরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যাবে।' 

সুপার লিগে নকআউট পর্বে ওঠার আগে প্রতিটি ক্লাব ১৪টি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি ক্লাব অন্তত ৪০ কোটি ইউরো করে পাবে বলে ঘোষণা দিয়েছে এ২২। যা অংশগ্রহণ বাবদ উয়েফার দেওয়া অর্থের দ্বিগুণেরও বেশি। সুপার লিগে উন্নতি ও অবনমনের নিয়ম থাকবে। ইউনিফাই নামে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিনামূল্যে খেলা দেখানো হবে বলে জানিয়েছেন রেইচার্ট। 

৬৪টি দল তিনটি স্তরের লিগে খেলবে। শীর্ষ লিগের নাম দেওয়া হয়েছে স্টার লিগ, এখানে দুই ভাগে ভাগ হয়ে ১৬টি দল খেলবে। দ্বিতীয় স্তরের গোল্ড লিগে একইভাবে দুই ভাগে ভাগ হয়ে খেলবে ১৬টি দল। তৃতীয় স্তরের ব্লু লিগে দল থাকবে ৩২টি। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ক্লাবগুলো।

ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগ আয়োজনের প্রথম ঘোষণা আসে ২০২১ সালে, ১২টি ক্লাব নাম লেখায় এই টুর্নামেন্টে। কিন্তু ফিফা, উয়েফা এবং তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রবল বাধা ও সমর্থকদের সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যেই ৯টি ক্লাব নাম প্রত্যাহার করে নেয়। নিজেদের অবস্থানে অনড় থাকে কেবল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। যদিও গত জুলাইয়ে আসরটি থেকে নাম সরিয়ে নেয় জুভেন্টাস। 

Related Topics

টপ নিউজ

ইউরোপিয়ান সুপার লিগ / বিদ্রোহী লিগ / উয়েফা / ফিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • উয়েফা ছাড়তে ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ দেড় লাখ পাউন্ড দেওয়া হয়েছিল, বেতন বেড়েছিল ২৫ হাজার পাউন্ড

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net