Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
সেমির আশা বাঁচিয়ে রাখতে রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

খেলা

টিবিএস রিপোর্ট
04 November, 2023, 03:35 pm
Last modified: 04 November, 2023, 08:30 pm

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • বিশ্বকাপ ফুটবলের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা: ফিফা প্রধানের পদত্যাগ চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • আমাকে সমর্থন করুন, না হলে তহবিল হারাবেন: ফিফা সদস্যদের ৫৩ দিনের আল্টিমেটাম ইনফান্তিনোর 

সেমির আশা বাঁচিয়ে রাখতে রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

এবারের আসরে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন রাচিন রবীন্দ্র, অভিষেক বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের পক্ষে যা সর্বোচ্চ। কেবল বিশ্বকাপেরই নয়, নিউজিল্যান্ডের বিশ্বকাপ রেকর্ডও পাল্টে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
04 November, 2023, 03:35 pm
Last modified: 04 November, 2023, 08:30 pm

সাত ম্যাচে তিন জয়, সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা সুতোয় ঝুলছে পাকিস্তানের। বাকি থাকা ম্যাচের একটিতে হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ৯২'র বিশ্ব চ্যাম্পিয়নরা। কোণঠাসা অবস্থায় ম্যাচ খেলতে নেমে রীতিমতো রান পাহাড়ে চাপা পড়তে হলো বাবর আজমের দলকে। রাচিন রবীন্দ্রর রেকর্ড তৃতীয় সেঞ্চুরি, অধিনায়ক কেন উইলিয়ামসনের অসাধারণ ইনিংসের পর মার্ক চাপম্যান ও গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে বিশাল লক্ষ্য দিলো নিউজিল্যান্ড। 

শনিবার বেঙ্গালুরুর এমন চিন্নাস্বামী স্টেডিয়ামে ৬ উইকেটে ৪০১ রানের বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, তাদের আগের সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯৩। কিউইদের গড়া রান পাহাড় টপকে জিততে বিশ্বকাপের রেকর্ড বদলাতে হবে পাকিস্তানকে। বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড অবশ্য তাদেরই। এবারের আসরেই শ্রীলঙ্কার করা ৩৪৪ রান টপকে জেতে পাকিস্তান।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দাপুটে শুরু করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১০.৫ ওভারে ৬৮ রান যোগ করেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ৩৯ বলে ৩৫ রান করে কনওয়ে ফেরার পর রবীন্দ্র ও উইলিয়ামসন জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে তারা ১৪২ বলে ১৮০ রান যোগ করেন। যা বিশ্বকাপে দ্বিতীয় উইকেটে এবং যেকোনো উইকেটে কিউইদের দ্বিতীয় সেরা জুটি।

এই জুটি গড়ার পথে সেঞ্চুরি পূর্ণ করে রেকর্ডের পাতায় নাম তোলেন রবীন্দ্র। এবারের আসরে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন তিনি, অভিষেক বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের পক্ষে যা সর্বোচ্চ। কেবল বিশ্বকাপেরই নয়, নিউজিল্যান্ডের বিশ্বকাপ রেকর্ডও পাল্টে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির মালিক হলেন তিনি। এরআগে কিউইদের তিনজন ব্যাটসম্যান ভিন্ন ভিন্ন আসরে দুটি করে সেঞ্চুরি করেন। 

সেঞ্চুরির পথে ছিলেন চোট কাটিয়ে দলে ফেরা কিউই অধিনায়ক উইলিয়ামসনও, কিন্তু শেষ পর্যন্ত তিন অঙ্কে যাওয়া হয়নি তার। ৭৯ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলেন আউট হন তিনি। কিছুক্ষণ পর বিদায় নেন দুর্বার ছন্দে থাকা রবীন্দ্র। এর আগে ৯৪ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন ব্যাটিং অর্ডার ওপরে নেওয়ার পর থেকে রানের ফোয়ারা বইয়ে দেওয়া বাঁহাতি এই ওপেনার। 

এরপর নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যান উইকেটে গেছেন, ব্যাট হাতে ঝড় তুলেছেন। এদের মধ্যে তাণ্ডব চালান গ্লেন ফিলিপস। ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন তিনি। ড্যারিল মিচেল ১৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন। খুনে ব্যাটিং করা মার্ক চাপম্যান ২৭ বলে ৭টি চারে ৪৪ রান করেন। শেষ পর্যন্ত দাপুটে ব্যাটিং করে যাওয়া মিচেল স্যান্টনার ১৭ বলে ২টি ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন। 

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দেওয়া মোহাম্মদ ওয়াসিম ১০ ওভারে ৬০ রান দিয়ে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান হাসান আলী ইফতিখার আহমেদ ও হারিস রউফ। ১০ ওভারে ৯০ রান খরচায় উইকেটশূন্য থাকেন শাহিন শাহ আফ্রিদি। ২ ওভারে ২১ রানে কোনো উইকেট পাননি আগা সালমানও। 

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • বিশ্বকাপ ফুটবলের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা: ফিফা প্রধানের পদত্যাগ চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • আমাকে সমর্থন করুন, না হলে তহবিল হারাবেন: ফিফা সদস্যদের ৫৩ দিনের আল্টিমেটাম ইনফান্তিনোর 

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net