Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
মাহমুদউল্লাহকে এতো নিচে ব্যাটিং করতে দেখে বিস্মিত পাকিস্তানি সাবেকরা

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2023, 08:50 pm
Last modified: 20 October, 2023, 09:02 pm

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

মাহমুদউল্লাহকে এতো নিচে ব্যাটিং করতে দেখে বিস্মিত পাকিস্তানি সাবেকরা

কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও মাহমুদউল্লাহকে কেন ব্যাটিং অর্ডারে আরো ওপরে খেলানো হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। যাদের মধ্যে আছেন ওয়াসিম আকরাম, মিসবাহ উল হকরাও। 
টিবিএস রিপোর্ট
20 October, 2023, 08:50 pm
Last modified: 20 October, 2023, 09:02 pm

বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন হয় সাত নয়তো আট নাম্বারে। ভারতের বিপক্ষেই যেমন সাত নাম্বারে নেমেছেন তিনি। করেছেন ৪৬ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে আট নাম্বারে নেমে করেছিলেন ৪১ রান। 

কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও মাহমুদউল্লাহকে কেন ব্যাটিং অর্ডারে আরো ওপরে খেলানো হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। যাদের মধ্যে আছেন ওয়াসিম আকরাম, মিসবাহ উল হকরাও। 

তাদের কেউই বুঝতে পারছেন না, মাহমুদউল্লাহর মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে কেন বাংলাদেশ সাত বা আট নাম্বারে খেলাচ্ছে। পাকিস্তানি টিভি চ্যানেল এ স্পোর্টসে বাংলাদেশ–ভারত ম্যাচের পর ওয়াসিম আকরাম এটি নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন, 'আপনার মিডল অর্ডারে যখন এত সমস্যা, তখন আপনার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এত নিচে ব্যাটিং করে কীভাবে! মাহমুদউল্লাহ কেন সাত-আটে ব্যাট করবে? তার টেকনিক ভালো, অভিজ্ঞও। বুঝলাম সে ফিনিশার। কিন্তু ফিনিশারের প্রয়োজন তখন পড়বে, যখন আপনার মিডল অর্ডার ভালো করবে।'

আরেক সাবেক পাকিস্তান উইকেটকীপার ব্যাটার মঈন খানের  গলায় একই সুর। তার মতে, মাহমুদউল্লাহকে নিচে নামিয়ে তাকে 'ফিনিশার' ভূমিকাটিই ঠিকমতো পালন করতে দেওয়া হচ্ছে না। মঈন বলেন, 'আমার মতে দলের সবচেয়ে ঠান্ডা মাথার ব্যাটসম্যান সে। তাকে নিচের দিকে নামিয়ে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। মাহমুদউল্লাহ ফিনিশ করবে, ঠিক আছে। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর তার ওপর চাপ তৈরি হচ্ছে।'

সাবেক পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক মনে করেন, ভারতের বিপক্ষে যেহেতু সাকিব ছিলেন না তাই মাহমুদউল্লাহকে ওপরের দিকে ব্যাটিং করানো উচিত ছিল, 'একটা ভালো শুরু করেছিল বাংলাদেশ। যেহেতু সাকিব ছিলনা, তাই মাহমুদউল্লাহকে ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ দেওয়া উচিত ছিল। মুশফিক ফর্মে ছিল। বাংলাদেশ মাহমুদউল্লাহকে দিয়ে ইনিংস শেষ করাতে চাচ্ছে ভালোভাবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো পরিকল্পনা করতে হবে।'

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net