Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
আফগানদের উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2023, 04:50 pm
Last modified: 07 October, 2023, 05:10 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

বোলিংয়ের পর ব্যাটিংয়েও নিজের নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গে নাজমুল হাসান শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে আফগানিস্তানের দেওয়া ছোট লক্ষ্য সহজেই টপকে যায় বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
07 October, 2023, 04:50 pm
Last modified: 07 October, 2023, 05:10 pm

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। একতরফা ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। 

বোলিংয়ের পর ব্যাটিংয়েও নিজের নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গে নাজমুল হাসান শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে আফগানিস্তানের দেওয়া ছোট লক্ষ্য সহজেই টপকে যায় বাংলাদেশ। 

আফগানদের দেওয়া মাত্র ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটু অস্থিরতার মধ্য দিয়েই ইনিংস শুরু করেন বিশ্বকাপে অভিষিক্ত তানজিদ হাসান তামিম। ফারুকির বল খেলতে বেশ সমস্যাই হচ্ছিল তার। অপর প্রান্তে লিটন দাস চেষ্টা করছিলেন চাপ কমানোর। কিন্তু দুজনের ভুল বোঝাবুঝিতে ডিরেক্ট থ্রোর শিকার হয়ে রানআউট হন তামিম। এরপর ফারুকির বল নিজের অফ স্টাম্পে টেনে এনে আউট হয়ে যান লিটনও। তখন বাংলাদেশের রান দুই ওপেনারকে হারিয়ে ২৭। 

কিছুটা চাপ ঘিরে ধরলেও তা সরানোর দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্ত। দুজনে দেখান দায়িত্বশীলতার পরিচয়। মিরাজ দুইবার জীবন পেয়ে কাজে লাগিয়েছেন। ব্যাটিং অর্ডারে তাকে এতো ওপরে খেলানোর বাজিও লেগে গেছে দারুণভাবে। শান্ত-মিরাজ তাদের জুটিতে যোগ করেন ৯৭ রান। মিরাজ আউট হওয়ার আগে করেন ৫৭ রান। 

এরপর অধিনায়ক সাকিব এসে ১৪ রান যোগ করে যান। ম্যাচ শেষ করেন শান্ত এবং মুশফিক। এর মধ্যে শান্ত অপরাজিত থাকেন ৫৯ রানে, মুশফিককে মাত্র তিন বলে ব্যাট ছোঁয়াতে হয়েছে। 

টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। নেতার মতো করেই শুরুটা করে দেন তিনি। ভালো শুরু করা আফগানিস্তানের প্রথম দুই উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। অগ্রজের দেখানো পথে হেঁটে দারুণ বোলিং করেন মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরাও করলেন দারুণ বোলিং। নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের অল্প রানেই আটকে দেয় বাংলাদেশ। 

শনিবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৫৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ৩৭.২ ওভারেই শেষ হয়ে যায় আফগানদের ইনিংস। 

৮ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন সাকিব, বিশ্বকাপে এখন তার ৩৭ উইকেট। বিশ্ব আসরটিতে স্পিনারদের মধ্যে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। আরও কৃপণ বোলিং করেছেন মিরাজ, ৯ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ২৫ রানে ৩ উইকেট নেন ডানহাতি এই অফ স্পিনার। ৬.২ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন শরিফুল। তাসকিন ৬ ওভারে ৩২ রানে একটি উইকেট নেন। মুস্তাফিজ ৭ ওভারে দেন ২৮ রান, তার শিকারও এক উইকেট। 

আফগানদের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এ ছাড়া ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহিদি ১৮ ও আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারনেনি। শেষের ৪ উইকেট মাত্র ৬ রানে হারায় আফগানিস্তান।     

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net