Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ছেলেকে সেঞ্চুরি উৎসর্গ করলেন শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
03 September, 2023, 09:55 pm
Last modified: 03 September, 2023, 10:04 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মামদানি মোবারক!’ নিউ ইয়র্কে মামদানির জয়ে উচ্ছ্বাসিত দক্ষিণ এশীয়রা

ছেলেকে সেঞ্চুরি উৎসর্গ করলেন শান্ত

১১ ওভারের মধ্যে ২ উইকেট হারানো দলকে লম্বা সময় ধরে পথ দেখান মিরাজ ও শান্ত। তাদের সেঞ্চুরিতে এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
03 September, 2023, 09:55 pm
Last modified: 03 September, 2023, 10:04 pm
সেঞ্চুরির পর এভাবে ব্যাট কোলে নিয়ে উদযাপন করেন শান্ত। ছবি: বিসিবি

পায়ের ওপর করা মুজিব-উর-রহমানের ডেলিভারিটি মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান পূর্ণ করলেন নাজমুল হোসেন শান্ত। তাতে ১০০ পূর্ণ হলো, ওয়ানডেতে তার দ্বিতীয় সেঞ্চুরি। বিরাট মাইলফলক হওয়া সত্ত্বেও অনেকটা নির্লিপ্ত থাকলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। 

উদযাপনের প্রথম অংশে উইকেট থেকে একটু এগিয়ে গিয়ে চেনা ভঙ্গিতে ব্যাটের ওপর দিয়ে চুমু ভাসিয়ে দিলেন। এরপরই ব্যাটটাকে কোলে তুলে বাচ্চার মতো করে তোলাতে থাকলেন শান্ত। 

বাঁহাতি এই ব্যাটসম্যানের এমন উদযাপনের কারণ অনেকেরই জানা, কদিন আগে প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। গত ২৩ আগস্ট পুত্র সন্তানের বাবা হন শান্ত। ইনিংস শেষে তিনি নিজেই জানান উদযাপনের কারণ। সেঞ্চুরিটি তিনি উৎসর্গ করেছেন তার ১১ দিন বয়সী ছেলেকে।

ইনিংস বিরতিতে শান্ত বলেন, 'আমি আমার এই সেঞ্চুরিটি আমার ছেলেকে উৎসর্গ করছি।' দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০৫ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৯৪ রানের জুটি গড়েন শান্ত, যা তৃতীয় উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি। 

১১ ওভারের মধ্যে ২ উইকেট হারানো দলকে লম্বা সময় ধরে পথ দেখান দুই সেঞ্চুরিয়ান মিরাজ ও শান্ত। তাদের ব্যাটে এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৩৩৪ রান তোলে বাংলাদেশ। উইকেট হারানো নিয়ে না ভেবে অবস্থা অনুযায়ী ব্যাটিং করার পরিকল্পনা ছিল জানিয়ে শান্ত বলেন, 'দুই উইকেট হারানো নিয়ে না ভেবে আমরা অবস্থা ও বল বুঝে খেলেছি।'

এক সময়ে বাংলাদেশ দলে শান্তর জায়গা পাওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। গত বিপিএল থেকে বদলে যায় সব, টুর্নামেন্ট সর্বোচ্চ রান করেন তিনি। এরপর থেকে জাতীয় দলেও তার ব্যাটে রানের ফোয়ারা। ঠিক পথ খুঁজে পাওয়ায় বিপিএলকে কৃতিত্ব দিয়েছেন শান্ত, 'এটা (বিপিএল) ভালো টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে আমাকে অনেক সাহায্য করেছে। অনেক বিদেশি খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলে বলে এটা আমাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সাহায্য করে।'

জাতীয় দলের ড্রেসিং রুম এবং সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে শান্ত বলেন, 'ড্রেসিং রুমের অবস্থা ভালো, মুশফিক ও সাকিবের মতো কিংবদন্তিদের সঙ্গে খেলতে পেরে আমরা ভাগ্যবান। মিরাজ তার সামর্থ্য দেখিয়েছে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছে। উইকেট বেশ ভালো, তবে আমাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ আছে। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী বল করি, তাহলে আমি মনে করি আমরা এই ম্যাচ জিততে পারব।' 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / সেঞ্চুরি / উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মামদানি মোবারক!’ নিউ ইয়র্কে মামদানির জয়ে উচ্ছ্বাসিত দক্ষিণ এশীয়রা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net