Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
‘মহিলা কোচ’ টিপ্পনী শোনা রব্বানীই এখন চ্যাম্পিয়ন কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2022, 03:45 am
Last modified: 20 September, 2022, 12:00 pm

Related News

  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

‘মহিলা কোচ’ টিপ্পনী শোনা রব্বানীই এখন চ্যাম্পিয়ন কোচ

অনেক ঠাট্টা-উপহাস হজম করে দাঁতে দাঁত চেপে মেয়েদের ফুটবল নিয়ে কাজ করে গেছেন গোলাম রব্বানী ছোটন। অবশেষে পরিশ্রমের ফসল উঠেছে তার গোলায়, তিনি এখন চ্যাম্পিয়ন কোচ।
টিবিএস রিপোর্ট
20 September, 2022, 03:45 am
Last modified: 20 September, 2022, 12:00 pm
সংবাদ সম্মেলনে নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ছবি: বাফুফে

মেয়েদের ফুটবল নিয়ে কাজ করার জন্য একটা সময়ে অনেক ঠাট্টা-উপহাস হজম করতে হয়েছে গোলাম রব্বানী ছোটনকে। শুনতে হয়েছে 'মহিলা কোচ।' তবু দাঁতে দাঁত চেপে মেয়েদের ফুটবল নিয়ে কাজ করে গেছেন জাতীয় ফুটবল দলের স্থানীয় এই কোচ। অবশেষে পরিশ্রমের ফসল উঠেছে তার গোলায়, তিনি এখন চ্যাম্পিয়ন কোচ। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

এমন দিনে ছোটনের চেয়ে খুশি মানুষ আর কে-ই বা হতে পারেন! তৃপ্তির ঢেকুর তুলে সংবাদ সম্মেলনে গেছেন বাংলাদেশের কোচ। কিন্তু এ সময় পুরনো দিনের কথাও মনে পড়ে গেছে তার। পিছু ফিরে সেই সব দিনের স্মৃতির পাতা ওল্টালেন ছোটন, যেখানে তার জন্য বরাদ্দ ছিল রাশি-রাশি ঠাট্টা-মশকরা। কাউকে নিয়ে অভিযোগ করেননি, তবে সেসব দিনের কথা অনেককেই যেন মনে করিয়ে দিতে চাইলেন তিনি। 

এবারের আসরে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ। একটি ম্যাচেও হার মানেনি বাংলার অদম্য মেয়েরা, অপরাজিত চ্যাম্পিয়নের মুকুট পড়েছে সাবিনা খাতুনের দল। এই সাফল্যের কৃতিত্ব দলের সবাইকেই দিলেন ছোটন, পাশাপাশি মনে করলেন সেই সব মানুষের কথা; যাদের কাছ থেকে কেবল অবজ্ঞা মিলেছে তার।

বাংলাদেশের কোচ বলেন, 'এটা আমার একার সাফল্য নয়, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এখানে এসেছি। আজ এই জিনিসটা বলতে হয়, যখন আমি মহিলা দলের কোচের দায়িত্ব নিয়েছিলাম, তখন আমার বন্ধু-বান্ধবরাও আমাকে বলত যে 'মহিলা কোচ।' যখন রাস্তায় হেঁটে যেতাম, আমাকে বলা হত 'মহিলা কোচ।' এভাবে উপহাস করতো। আমার কাছে ওরকম লাগত না। আমি কাজকেই পছন্দ করতাম।'

পুরো আসরজুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলায় মেয়েদের স্যালুট জানান ছোটন, মনে করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কথাও। তিনি বলেন, 'প্রথমেই আমি মেয়েদের আবারও স্যালুট জানাব। তারা আসলে অবিশ্বাস্য ফুটবল খেলেছে। দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি তাদের যে কৃতজ্ঞতাবোধ, সেটা তারা দেখিয়েছে। আজ মেয়েরা এ পর্যন্ত এসেছে, তারা তৈরি হয়েছে।'

'ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, উনি ২০১৬ সালে স্বপ্ন দেখেছিলেন (মেয়েদের নিয়ে), দীর্ঘমেয়াদী ট্রেনিং যদি আমরা করি, একসাথে মেয়েদের যদি রাখতে পারি, তাহলে মনে হয় সফলতা আসবে। সেটা আজ এসেছে। বাংলাদেশের যে ১৮ কোটি মানুষ, আজকের যে অবস্থা, সামাজিক যোগাযোগের মাধ্যমে, গণমাধ্যমকর্মীরা যেভাবে প্রশংসা করছেন, অবশ্যই ভালো লাগছে।' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ফুটবল দল / উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ / গোলাম রব্বানী ছোটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net