Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
‘শুধু আমাকে নয়, আপনারা বাংলাদেশকে জিতিয়েছেন’

খেলা

টিবিএস রিপোর্ট
14 June, 2021, 07:10 pm
Last modified: 14 June, 2021, 07:19 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

‘শুধু আমাকে নয়, আপনারা বাংলাদেশকে জিতিয়েছেন’

মাসের সেরা হয়ে এবার বছর সেরায় চোখ জাতীয় দলের এই ব্যাটিং কান্ডারির। আইসিসির মাসের সেরার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রাভিন জয়াবিক্রমাকে।
টিবিএস রিপোর্ট
14 June, 2021, 07:10 pm
Last modified: 14 June, 2021, 07:19 pm
শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মুশফিক। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থ' এর মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরার মুকুট জিতেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। দারুণ এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুশফিক আইসিসিসহ ভোট দেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। 

মুশফিকের মতে, ভোট দিয়ে কেবল তাকেই নয়, বাংলাদেশকে জিতিয়েছেন ক্রিকেটভক্তরা। মাসের সেরা হয়ে এবার বছর সেরায় চোখ জাতীয় দলের এই ব্যাটিং কান্ডারির। পুরো বছর ধরে এমন পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন মুশফিক। 

গণমাধ্যমকে পাঠানো একটি ভিডিও বার্তায় উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেছেন, 'ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আইসিসিকে, মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করার জন্য। তার চাইতেও বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন।'

ভিডিওতে মুশফিক আরও বলেন, 'আমি মনে করি এটা শুধু আমার নাম নয়, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। আমার চেষ্টা থাকবে শুধু মাসসেরা ক্রিকেটার হিসেবে নয়, আমার এ পারফরম্যান্স যেন সারা বছরজুড়ে বজায় থাকে। অনেক ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি এবং ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি।'

মাসের সেরার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রাভিন জয়াবিক্রমাকে। মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস।  

গত মাসে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ভরসা ছিলেন মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ব্যাটেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ তৈরি করে বাংলাদেশ। 

মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট হয়ে ওঠে আরও ধারালো। তার ১২৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডেতে হাসেনি মুশফিকের ব্যাট। ২৮ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিকের অনুজ্জ্বল দিনে বাংলাদেশও ম্যাচ জিততে পারেনি। ৯৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তিন ম্যাচে ২৩৭ রান করা মুশফিক জেতেন সিরিজ সেরার পুরস্কার।

Related Topics

টপ নিউজ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ / মুশফিকুর রহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net