Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
‘এ’ দলের হয়ে ওয়ানডে খেলবেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
12 September, 2021, 07:30 pm
Last modified: 12 September, 2021, 07:36 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

‘এ’ দলের হয়ে ওয়ানডে খেলবেন মুশফিক

সবার আগে গিয়ে সবার পরে অনুশীলন শেষ করেন মুশফিকুর রহিম। তার নিবেদন, তাড়না উদাহরণযোগ্য। এসব ব্যাপারই তাকে দলের সেরা ব্যাটসম্যান বানিয়ে তুলেছে। অথচ সেই মুশফিকই নিজের ছায়া হয়ে আছেন, তার ব্যাটে রান নেই।
টিবিএস রিপোর্ট
12 September, 2021, 07:30 pm
Last modified: 12 September, 2021, 07:36 pm

সবার আগে গিয়ে সবার পরে অনুশীলন শেষ করেন মুশফিকুর রহিম। মিরপুরে দলের অনুশীলন থাক আর না থাক, মাঠে গেলে যাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি; তিনি মুশফিক। নেটে সবচেয়ে বেশি সময় কাটান ডানহাতি এই ব্যাটসম্যান। তার নিবেদন, তাড়না উদাহরণযোগ্য। এসব ব্যাপারই তাকে দলের সেরা ব্যাটসম্যান বানিয়ে তুলেছে। সব সময়ই তার ব্যাটে রানের ছোঁয়া থাকে।

অথচ সেই মুশফিকই নিজের ছায়া হয়ে আছেন। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে আসেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১১ রান করেন তিনি। এরপর দেশে ফিরলেও ছিলেন না অস্ট্রেলিয়া সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফেরা মুশফিকের ভালো সময় যায়নি। 

কিউইদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে মুশফিকের রান মাত্র ৩৯, দুই ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি। ব্যাট হাতে এমন অচেনা চেহারায় যেন নিজেকে মেনে নিতে পারছেন না উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। দ্রুতই শুরু করবেন অনুশীলন। সঙ্গে ম্যাচ অনুশীলনেও নিজেকে সম্পৃক্ত রাখবেন। 

জাতীয় দলের আপাতত কোনো কার্যক্রম নেই, তাই বাংলাদেশ 'এ' দলের হয়ে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবেন মুশফিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচ পরিস্থিতিতে নিজেকে ঝালিয়ে নিতে ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

'এ' দলের হয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগে আবেদন করেছেন মুশফিক, মিলেছে সবুজ সংকেতও। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির এই পরিচালক বলেন, 'চট্টগ্রামে এ দলের ম্যাচ আছে। মুশফিক এখানে খেলার আগ্রহ দেখিয়েছে। আমরা তাকে খেলতে বলেছি। ম্যাচ অনুশীলনের ব্যাপার আছে। সে হয়তো নিজ থেকে অনুভব করছে যে ম্যাচ খেললে আত্মবিশ্বাস বাড়বে। আমরা তার সিদ্ধান্তকে সমর্থন করি।'

বাংলাদেশ 'এ' দল ও এইচপির মধ্যকার প্রথম দুই ওয়ানডে আগামী ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচে খেলবেন মুশফিক। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এদিনই ওমান যাওয়ার কথা বাংলাদেশের। 'এ' দল আজ চট্টগ্রামে পৌঁছেছে, এইচপি দল আগে থেকেই চট্টগ্রামে আছে। 

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / ‘এ’ দল / অনুশীলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net