Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
২৬ কেজি ওজন কমালেন সানিয়া মির্জা

খেলা

টিবিএস ডেস্ক 
11 February, 2020, 05:00 pm
Last modified: 11 February, 2020, 05:42 pm

Related News

  • এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক উপকারিতা
  • ব্যায়াম ‘বোরিং’, চিকিৎসকের পরামর্শের চেয়েও অতিরিক্ত মাত্রায় অ্যাসপিরিন সেবন করেন ট্রাম্প
  • এক নজরে ২০২৫-এর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত টেনিস তারকারা
  • সিঁড়ি বেয়ে ওঠা-নামা করা কেন শরীর ও মস্তিষ্কের জন্য ভালো
  • কেন সপ্তাহে মাত্র দুই ঘণ্টার ব্যায়াম আপনার জীবন বদলে দেবে

২৬ কেজি ওজন কমালেন সানিয়া মির্জা

সন্তান জন্মদান পরবর্তী সময়ে সানিয়া মির্জা ছিলেন ৮৯ কেজি। মাত্র চার মাসের মাথায় তিনি ২৬ কেজি কমিয়ে ৬৩ কেজি হন।
টিবিএস ডেস্ক 
11 February, 2020, 05:00 pm
Last modified: 11 February, 2020, 05:42 pm

২০১৮ সালের ৩০ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন উপমহাদেশের বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা। গর্ভকালীন সময়ের নানা নিয়ম-কানুনের ফলে শরীরের ওজন বেশ বেড়ে গিয়েছিল তার। তবে জানিয়েছেন, এরপর মাত্র চার মাস ব্যায়াম করেই ২৬ কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি। যে সানিয়া সন্তান জন্মদান পরবর্তী সময়ে ৮৯ কেজি ছিলেন, মাত্র চার মাসের মাথায় তিনিই হয়ে যান ৬৩ কেজি। গতকাল সোমবার নিজের ইনস্টাগ্রাম আইডিতে এ তথ্য জানিয়েছেন এই তারকা খেলোয়াড়।

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়ার ঘরজুড়ে আলো নিয়ে আসে পুত্র ইজহান। মাতৃত্বকালীন সময়ের বাড়তি স্বাস্থ্য কমাতে তাকে 'আরও অনেকদূর যেতে হবে' বলে সে সময় জানিয়েছিলেন সানিয়া। সেই লক্ষ্যেই প্রতিদিন নিয়ম করে ব্যায়াম শুরু করেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ওয়ার্কআউটের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন সানিয়া।

ওই ভিডিওগুলোর একটিতে তিনি জানান, গর্ভকালীন সময়ে তার যে পরিমাণ ওজন বেড়ে গিয়েছিল, তা থেকে ২৬ কেজি কমিয়েছেন তিনি।

View this post on Instagram

We had documented little ‘tid bits from my post pregnancy journey back to being and feeling healthy and fit again .. I’ve been asked bout my ‘weight loss’ journey sooo many times .. how? When? Which? Where ? So I’ll try to post some of it here everyday or every few days .. I put on 23 kilos when I was pregnant and have managed to lose 26 in span of 4 months or so .. with a lot of hard work ,discipline and dedication .. I read msgs from women allll the time as to how they find it so difficult to come back to ‘normalcy’ after child birth and don’t take care of themselves or don’t find the motivation or inspiration .. Ladies, I just wanna say ... if I can do it then anyone else can too .. believe me that one hour or 2 hours a day to yourself will do wonders to you physically but sooo much mentally as well .. ❤️ remember - #Mummahustles ? Ps- this is me after losing a bit of weight already after Izhaan was born .. roughly 2 and a half half months after I delivered ..

A post shared by Sania Mirza (@mirzasaniar) on Sep 24, 2019 at 1:23am PDT

তিনি বলেন, "বিশ্বাস করুন, নিজের প্রতি দিনে একঘণ্টা বা দুইঘণ্টা সময় দিলে তা শারীরিকভাবে যেমন আপনাকে উজ্জীবিত করবে তেমনি মানসিকভাবেও করবে।"

ওই পোস্টে এ তারকা টেনিস খেলোয়াড় আরও জানান, সমস্ত দিনের ক্লান্তি শেষে যখন তার শরীরে অবসাদ নেমে আসতো, তখন কেবলমাত্র 'মনের জোরেই' ব্যায়াম চালিয়ে যেতেন।
 

Related Topics

টপ নিউজ

সানিয়া মির্জা / টেনিস তারকা / ব্যায়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক উপকারিতা
  • ব্যায়াম ‘বোরিং’, চিকিৎসকের পরামর্শের চেয়েও অতিরিক্ত মাত্রায় অ্যাসপিরিন সেবন করেন ট্রাম্প
  • এক নজরে ২০২৫-এর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত টেনিস তারকারা
  • সিঁড়ি বেয়ে ওঠা-নামা করা কেন শরীর ও মস্তিষ্কের জন্য ভালো
  • কেন সপ্তাহে মাত্র দুই ঘণ্টার ব্যায়াম আপনার জীবন বদলে দেবে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net