Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
সাবেক অধিনায়ক রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র

খেলা

টিবিএস রিপোর্ট
12 July, 2020, 08:50 pm
Last modified: 12 July, 2020, 09:34 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

সাবেক অধিনায়ক রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মাণে রোববার রকিবুল হাসানের সঙ্গে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 July, 2020, 08:50 pm
Last modified: 12 July, 2020, 09:34 pm

ক্রীড়াবিদের জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি ভারতে প্রচলিত ব্যাপার। কিংবদন্তি বক্সার ম্যারি কম থেকে শুরু করে সাবেক হকি খেলোয়াড় মিলকা সিং, আজহার উদ্দিন, বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে। ভারতের আরেক বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়েও নির্মিত হয়েছে চলচ্চিত্র। 

প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশে এই চর্চাটি নেই। দেশীয় ক্রীড়াবিদের জীবনী নিয়ে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মিত হয়নি ঢালিউডে। দেরিতে হলেও এই অপূর্ণতা ঘুচতে যাচ্ছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

চলচ্চিত্রটি নির্মাণে রোববার রকিবুল হাসানের সঙ্গে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটির শুটিং আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন বান্টি আফজাল। প্রযোজনা করবে হাফ-প্যান্ট সিনেমা ফ্যাক্টরি। কাহিনী ও চিত্রনাট্য তৈরি করছেন লেখক ও ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

চলচ্চিত্রটি সম্পর্কে দেবব্রত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে উঠে আসবে। দেশে প্রথমবারের মতো কোনও ক্রিকেটারকে নিয়ে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্র নিয়ে দেবব্রত বলেন, 'আমরা শুরুটা করতে চেয়েছি। আর যেকোনও শুরু গুরুত্বপূর্ণ। ক্রীড়াঙ্গনের এমন একজনকে আমরা বেছে নিয়েছি, যিনি ক্রিকেটার পরিচয়কে ছাপিয়ে মানচিত্রের বিচারে বড় একজন বীর।'

'তিনি শুধু মাঠেই যুদ্ধটা করেছেন, তা নয়। তার যুদ্ধটা ছিল পাকবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েও। ফলে এমন একজন জাতীয় বীরকে নিয়ে শুরুটা করতে চেয়েছি। যার ধারাবাহিকতা অন্যরা নিশ্চয়ই পালন করবেন। এটা আমার কাছে সম্মিলিত একটি কাজের মতো মনে হচ্ছে। সবাই ফোন দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, প্রেরণা দিচ্ছে। নিঃসন্দেহে এটা একটা মাইলফলক।'

নিজের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নিয়ে বেশ রোমাঞ্চিত রকিবুল হাসান। এটাকে তিনি বড় স্বীকৃতি ও প্রাপ্তি হিসেবে দেখছেন। ক্রিকেট ব্যাট এবং রাইফেল হাতে দেশের জন্য লড়াই করা সাবেক এই অধিনায়ক বলেন, 'চলচ্চিত্র নির্মাণের এই পদক্ষেপটি আমি ইতিবাচকভাবে দেখছি।'

'ক্রিকেটার বা যেকোনো মানুষের কর্মকাণ্ড নিয়ে যদি কোনো চলচ্চিত্র নির্মিত হয় বা ছায়াছবির মধ্য দিয়ে জনগণের সামনে নিয়ে আসা হয়, সেটা তার জন্য অনেক বড় পুরস্কার। আমি বলব এটা একটা স্বীকৃতি এবং আমার জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি।'

বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি রকিবুল হাসান। পাকিস্তান আমলে সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যানের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। পাকিস্তান টেস্ট দলে তার অন্তর্ভুক্তির ব্যাপারটি সময়ের ব্যাপারে পরিণত হয়েছিল। কিন্তু পূর্ব পাকিস্তানের বলে তাকে দলে নেওয়া হয়নি বলে মনে করেন বাংলাদেশের অনেক পৌঢ় ক্রিকেট ব্যক্তিত্ব। স্বাধীনতার পর বাংলাদেশের হয়ে বেশ কয়েক বছর খেলেছেন তিনি। 

Related Topics

টপ নিউজ / বিনোদন

রকিবুল হাসান / সাবেক অধিনায়ক / ক্রিকেটার / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net