Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর ও সুপারন্যাচারাল ধাঁচের চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে।
প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন

টিবিএস রিপোর্ট
23 July, 2026, 08:25 pm
Last modified: 23 July, 2026, 08:37 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর ও সুপারন্যাচারাল ধাঁচের চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 July, 2026, 08:25 pm
Last modified: 23 July, 2026, 08:37 pm

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য মাইলফলক যুক্ত হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী চলচ্চিত্র উৎসব 'ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর ৮৩তম আসরের প্রতিযোগিতা বিভাগে (অরিজোন্তি) নির্বাচিত হয়েছে বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'। এটিই ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। এটি তার চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে উৎসবের ৮৩তম আসরে চলচ্চিত্রটির 'ওয়ার্ল্ড প্রিমিয়ার' অনুষ্ঠিত হবে।

১৯৩২ সালে যাত্রা শুরু করা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর হিসেবে বিবেচিত। এই উৎসবের 'অরিজোন্তি' বিভাগটি মূলত চলচ্চিত্রের নতুন ভাষা, উদীয়মান ধারা ও নির্মাণের উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

ছবি: সৌজন্যেপ্রাপ্ত

এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র '৭২০ ডিগ্রিজ' এই বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিল। সেটি ছিল ভেনিসে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কাকতালীয়ভাবে সেই ছবির প্রযোজক প্রতিষ্ঠান 'খনা টকিজ' এবার 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'-এরও বাংলাদেশি সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে।

'দ্য ডিফিকাল্ট ব্রাইড' একটি মনস্তাত্ত্বিক হরর ও সুপারন্যাচারাল ধাঁচের চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে। বহু বছর ধরে প্রচলিত একটি 'আরবান মিথ' থেকে ছবিটির অনুপ্রেরণা নিয়েছেন পরিচালক। প্রচলিত আছে, কোনো এক সময়ে ওই পার্লারে সাজতে এসে এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। ছবিতে দেখা যায়, জাইনীন নামের এক তরুণী তার বিয়ের প্রস্তুতির জন্য সেখানে আসে। এরপর সাজসজ্জা যত এগোতে থাকে, সৌন্দর্য, শরীর, বিশ্বাস এবং ভয়কে ঘিরে এক অতিপ্রাকৃত ও রহস্যময় জগতে সে জড়িয়ে পড়তে থাকে।

পরিচালক রুবাইয়াত হোসেন জানান, এই চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে তিনি দীর্ঘ ২০ বছর কাজ করেছেন। অথচ এর চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে মাত্র ২৬ দিনে। ২০২৫ সালের ৮ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলে। ফ্রান্সের প্যারিস এবং পর্তুগালের লিসবনে এর পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছে। বর্তমানে প্যারিসেই ছবিটির চূড়ান্ত শব্দ মিশ্রণের কাজ করছেন পরিচালক।

এই চলচ্চিত্রের একটি বিশেষ দিক হলো, এর প্রতিটি বিভাগের 'হেড অব ডিপার্টমেন্ট' নারী (সুরকার বা কম্পোজার বাদে)। এছাড়া চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত চারজন নারী সদস্যই বাংলাদেশের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' বিজয়ী। পরিচালক রুবাইয়াত হোসেন নিজে শ্রেষ্ঠ পরিচালক ও সংলাপ রচয়িতা হিসেবে এই পুরস্কার পেয়েছেন। আর তিন কেন্দ্রীয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ কামালও বিভিন্ন সময়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় স্বীকৃতি পেয়েছেন।

সিনেমার একটি দৃশ্য। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। এটি তার প্রথম চলচ্চিত্র হলেও পরিচালকের মতে, তিনি অত্যন্ত নিষ্ঠা ও সাহসের সঙ্গে কাজ করেছেন। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

নির্মাণাধীন অবস্থাতেই 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এটি 'ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড'-এর প্রথম আসরে বিশ্বের ১ হাজার ২০০টির বেশি প্রকল্পের মধ্য থেকে নির্বাচিত হওয়া মাত্র ১৪টি চলচ্চিত্রের একটি। তবে এই ১৪টি চলচ্চিত্রের মধ্যে একমাত্র 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'-ই পোস্ট-প্রোডাকশন পর্যায়ে আর্থিক সহায়তা পেয়েছে।

এছাড়া চলচ্চিত্রটি ইএভিই প্রডিউসার্স ওয়ার্কশপ, বার্লিনালে কো-প্রোডাকশন মার্কেট এবং লেজ আর্ক ফিল্ম ফেস্টিভ্যালের 'ওয়ার্ক ইন প্রোগ্রেস' বিভাগে অংশ নিয়েছে।

ফ্রান্সের 'ল্য ফিল্মস দেলাপে-মিদি' এই ছবির মূল প্রযোজক। সহ-প্রযোজক হিসেবে আছে পর্তুগালের মিদাশ ফিল্মেশ, বাংলাদেশের খনা টকিজ, নরওয়ের বারেন্টসফিল্ম এএস এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন। ছবির আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছে 'ফিল্মস বুটিক'। ইউরোপীয় কাউন্সিলের 'ইউরিমাজ'সহ ফ্রান্স, পর্তুগাল, ইতালি, নরওয়ে ও জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিল্ম ফান্ড থেকে চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা নেওয়া হয়েছে।

পরিচালক রুবাইয়াত হোসেন। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

উচ্ছ্বসিত রুবাইয়াত হোসেন বলেন, 'একটি ছবি জন্ম নেয় বহু মানুষের দীর্ঘদিনের পরিশ্রম ও ভালোবাসা থেকে। আমাদের পুরো টিম, অভিনয়শিল্পী ও সহ-প্রযোজকদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আমার বাবা-মায়ের দোয়ার কথা স্মরণ করি। অনেক বছরের শ্রম ও বিশ্বাস নিয়ে আমরা ছবিটি বানিয়েছি। সবার কাছে দোয়া চাই যেন আমাদের এই পরিশ্রম সার্থক হয়।'

ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রতিনিধিত্ব করতে পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে উপস্থিত থাকবেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন ও দামীর খান।
 

Related Topics

টপ নিউজ

ভেনিস চলচ্চিত্র উৎসব / ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল / বাংলাদেশি চলচ্চিত্র / দ্য ডিফিকাল্ট ব্রাইড / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab