Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ

খেলা

টিবিএস ডেস্ক
11 July, 2020, 01:10 pm
Last modified: 11 July, 2020, 01:14 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ

আলাভেসের বিপক্ষে পাওয়া প্রথম গোলটি দিয়ে একটি মাইলফলক ছুঁয়েছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। ফরাসি এই কিংবদন্তি ফুটবলারের আগে কেবল একজন কোচ রিয়ালের হয়ে এই মাইলফলক ছুঁয়েছেন।
টিবিএস ডেস্ক
11 July, 2020, 01:10 pm
Last modified: 11 July, 2020, 01:14 pm

প্রধান প্রতিপক্ষ বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান তৈরি হয় কয়েক ম্যাচ আগে। দরকার শুধু বাকি ম্যাচগুলোয় জয় পাওয়া। সেটাই করে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ব্যবধান বাড়ার পর থেকে কোনো ম্যাচে হারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। শুক্রবার রাতে আরেকটি ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে আলাভেসকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে তারা। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের দল বার্সেলোনা। 

শনিবার রাতে রিয়াল ভায়াদোলিতের বিপক্ষে বার্সেলোনা হেরে গেলে দুই ম্যাচ হাতে রেখেই লা লিগার চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে পারবে রিয়াল। সোমবার লিগের ৩৬তম ম্যাচে গ্রানাডাকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে লস ব্লাঙ্কোসদের।  

শুক্রবার ২-০ গোলের জয় পেলেও আলাভেজ রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদের। দারুণ কয়েকটি আক্রমণ সাজিয়েছিল লা লিগার দলটি। কিন্তু রিয়ালের গোলপোস্টের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়ার দেয়াল ভেঙে গোল আদায় করে নিতে পারেনি আলাভেজ।

ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি। ম্যাচের ৫১ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মার্কো অ্যাসেনসিও। 

আলাভেসের বিপক্ষে পাওয়া প্রথম গোলটি দিয়ে একটি মাইলফলক ছুঁয়েছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। রিয়ালের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে ৫০০ গোলের মাইলফলক ছুঁলেন ফরাসি কিংবদন্তি এই ফুটবলার। এরআগে শুধু মিগুয়েল মিনোজ এই মাইলফলক ছুঁয়েছেন। তিনি অবশ্য বেশ এগিয়ে। রিয়ালের কোচ হিসেবে ৬০৫ ম্যাচে ১২২৬ গোলের দেখা পান তিনি। 

রিয়ালের কোচ হিসেবে গোলের মাইলফলকে জিদানের সঙ্গে জড়িয়ে তার স্বদেশি করিম বেনজেমার নামটি। ২০১৬ সালে রিয়ালের কোচ হওয়া জিদান প্রথম জয় পান দেপোর্তিভোর বিপক্ষে। ওই ম্যাচে প্রথম গোল করেন বেনজেমা। কোচ হিসেবে জিদানের ৫০০তম গোলটিও এসেছে বেনজেমার পা থেকে। 

Related Topics

রিয়াল মাদ্রিদ / লা লিগা / শিরোপা / বার্সেলোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net