Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

খেলা

সিএনএন
13 May, 2025, 10:30 am
Last modified: 13 May, 2025, 10:33 am

Related News

  • ‘অবসর নিচ্ছি না; কোচ কথা রাখেননি’: ১,৭০০ শব্দের বিবৃতিতে পর্তুগাল কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ রোনালদোর
  • বিশ্বকাপে হারের পর কাঁদলেন স্কালোনি, আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে সংশয়
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

৬৫ বছর বয়সী আনচেলত্তি বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সিবিএফ জানিয়েছে, লা লিগা মৌসুম শেষ হওয়ার পর ২৬ মে তিনি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সিএনএন
13 May, 2025, 10:30 am
Last modified: 13 May, 2025, 10:33 am
কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। সোমবার (১২ মে) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

৬৫ বছর বয়সী আনচেলত্তি বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সিবিএফ জানিয়েছে, লা লিগা মৌসুম শেষ হওয়ার পর ২৬ মে তিনি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ এক বিবৃতিতে বলেন, 'তিনি ইতিহাসের সেরা কোচ, আর এখন তিনি নেতৃত্ব দেবেন বিশ্বের সেরা জাতীয় দলকে। আমরা একসঙ্গে ব্রাজিলীয় ফুটবলের নতুন গৌরবগাঁথা রচনা করব।'

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুটি মেয়াদে আনচেলত্তি এখন পর্যন্ত ১৫টি ট্রফি জিতেছেন। এর মধ্যে রয়েছে গত মৌসুমের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল।

তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত কোনো বড় শিরোপার কাছাকাছি নেই। সর্বশেষ রবিবার 'এল ক্লাসিকো'তে বার্সেলোনার কাছে তারা ৪-৩ গোলে হেরে যায়।

এই মৌসুমে রিয়াল মাদ্রিদের শেষ লিগ ম্যাচ ২৫ মে। ঠিক তার পরদিন আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন।

ইতোমধ্যেই শোনা যাচ্ছে, বেয়ার লেভারকুজেনের বর্তমান কোচ জাবি আলোনসো মৌসুম শেষে জার্মান ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। আনচেলত্তির প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদে খেলা আলোনসো হয়ত রিয়ালে এই কিংবদন্তি ইতালিয়ান কোচের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

এদিকে বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিল সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি।

২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়। ওই আসরে চ্যাম্পিয়ন হয় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। গত বছরের কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে ব্রাজিল ছিটকে যায়।

দলের সর্বশেষ কোচ দরিভাল জুনিয়রকে  একাধিক খারাপ ফলাফলের কারণে মার্চে বরখাস্ত করা হয় । তার অধীনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবলের তালিকায় চতুর্থ স্থানে ছিল।

সিবিএফ সভাপতি রদ্রিগেজ আরও বলেন, 'কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়ে আসা কেবল একটি কৌশলগত সিদ্ধান্ত নয়। এটি বিশ্বকে জানান দেয় যে, আমরা আবারও শীর্ষস্থানে ফিরে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।'

ব্রাজিল জাতীয় দলের প্রথম বিদেশি কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। এক বিবৃতিতে সিবিএফ আনচেলত্তিকে একজন 'আইকন' হিসেবে অভিহিত করে তার চুক্তি আগেভাগে শেষ করতে দেওয়ায় রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানিয়েছে।

উল্লেখ্য, তার রিয়ালের বর্তমান সঙ্গে চুক্তিটি ২০২৬ সাল পর্যন্ত থাকার কথা ছিল।

তবে, আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রিয়াল মাদ্রিদ।

ব্রাজিল কোচ হিসেবে আনচেলত্তির প্রথম ম্যাচ হবে জুনের শুরুতে ইকুয়েডরের বিপক্ষে। এরপর একই মাসে দলটি মুখোমুখি হবে প্যারাগুয়ের।

তবে সব নজর থাকবে আগামী বছরের বিশ্বকাপের দিকে, যা যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র।

Related Topics

টপ নিউজ

কার্লো আনচেলত্তি / ব্রাজিল ফুটবল / কোচ / রিয়াল মাদ্রিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • ‘অবসর নিচ্ছি না; কোচ কথা রাখেননি’: ১,৭০০ শব্দের বিবৃতিতে পর্তুগাল কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ রোনালদোর
  • বিশ্বকাপে হারের পর কাঁদলেন স্কালোনি, আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে সংশয়
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net