Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
শান্ত-নাঈমের ইনিংস জেতাতে পারল না আবাহনীকে

খেলা

টিবিএস রিপোর্ট
07 June, 2021, 01:20 pm
Last modified: 07 June, 2021, 02:13 pm

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

শান্ত-নাঈমের ইনিংস জেতাতে পারল না আবাহনীকে

জয়ে শুরু, এরপর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে উড়ছিল আবাহনী লিমিটেড। টানা তিন ম্যাচে জয় তুলে নেয় মুশফিকুর রহিমের দল। অবশেষে থামলো ঐতিহ্যবাহী ক্লাবটির জয়রথ।
টিবিএস রিপোর্ট
07 June, 2021, 01:20 pm
Last modified: 07 June, 2021, 02:13 pm

জয়ে শুরু, এরপর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে উড়ছিল আবাহনী লিমিটেড। টানা তিন ম্যাচে জয় তুলে নেয় মুশফিকুর রহিমের দল। অবশেষে থামলো ঐতিহ্যবাহী ক্লাবটির জয়রধ। সোমবার তাদেরকে হারিয়ে দিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

বিকেএসপির তিন নম্বর মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে আবাহনীকে ৮ রানে হারিয়েছে খেলাঘর। টুর্নামেন্টে এটা খেলাঘরের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে তারা। হেরে তিন নম্বরে নেমে গেছে আবাহনী। 

টস জিতে আগে ব্যাটিং করা খেলাঘর ৬ উইকেটে ১৬৪ রান তোলে। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন ম্যাচ সেরা ইমতিয়াজ হোসেন তান্না। এ ছাড়া রাফসান আল মাহমুদ ১৮ ও মেহেদী হাসান মিরাজ ৩৩ রান করেন। আবাহনীর আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন সৈকত ২টি করে উইকেট নেন। 

জবাবে ১২ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়া আবাহনী ৫ উইকেটে ১৫৬ রানে থামে। এই ম্যাচে রানের দেখা পেয়েছেন নিজের ছায়া হয়ে থাকা নাজমুল হোসেন শান্ত। ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যর্থ হওয়া শান্ত ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পাননি। 

প্রিমিয়ার লিগেও রানের পাচ্ছিলেন না তিনি। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২ ও ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অবশেষে রানে ফিরলেন তিনি, কিন্তু এদিন ম্যাচ হারলো দল। শান্তর মতো ওপেনার নাঈম শেখও করেন ৪৯ রান। মোসাদ্দেকের ২১ ও আফিফ হোসেনের অপরাজিত ২২ রান হারের ব্যবধান কমিয়েছে। খেলাঘরের রনি চৌধুরী ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন। 

শাইনপুকুর ক্রিকেট-প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টস জিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬২ রান তোলে শাইনপুকুর। তানজিদ হাসান তামিম ২৫, সাব্বির হোসেন ৩৬, রবিউল ইসলাম রবি ৩৪ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪ রান করেন। দুটি করে উইকেট নেন দোলেশ্বরের শামীম হোসেন ও রেজাউর রহমান রাজা।

জবাবে শুরুটা ভালো না হলেও দলকে ঠিক পথে রাখেন সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। সাইফ ৫০ ও ফজলে মাহমুদ ৪১ রান করেন। শেষের দিকে বল ও রানের ব্যবধান বেড়ে যায়। বিশ্বজয়ী যুব দলের সদস্য শামীম ১৬ বলে ২২ রান করে এগিয়ে দিয়ে যান। বাকি কাজটুকু সারেন ম্যাচ সেরা ফরহাদ রেজা। মাত্র ১১ বলে ২টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ২৭ রান করে দলকে জেতান অভিজ্ঞ এই অলরাউন্ডার। শাইনপুকুরের পেসার মোহর শেখ ২টি উইকেট নেন।  

ওল্ডডিওএইসএস স্পোর্টস-ব্রাদার্স ইউনিয়ন

দিনের আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওল্ডডিওএইসএস স্পোর্টস ক্লাবকে ২ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টস জিতে আগে ব্যাটিং করতে নামা ম্যাচ সেরা মাইশুকুর রহমানের ৬৮ রানের সুবাদে ৫ উইকেটে ১৩৯ রান তোলে ব্রাদার্স। জবাবে আনিসুর রহমান ইমনের ৬৪, রাকিন আহমেদের ৩৩ ও মাহমুদুল হাসান জয়ের ৩৪ রানের পরও ৩ উইকেটে ১৩৭ রানে থামে ওল্ডডিওএইসএস। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / ঢাকা প্রিমিয়ার লিগ / আবাহনী লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net