Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
মিলেমিশে কিপিং করবেন মুশফিক-সোহান

খেলা

টিবিএস রিপোর্ট
30 August, 2021, 03:25 pm
Last modified: 31 August, 2021, 04:52 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

মিলেমিশে কিপিং করবেন মুশফিক-সোহান

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না মুশফিক। উইকেটের পেছনটা সামলানোর দায়িত্ব ছিল সোহানের কাঁধে। নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক দলে ফেরায় প্রশ্ন ওঠে, কিপিংয়ের দায়িত্ব পাবেন কে। সেই উত্তর দিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
টিবিএস রিপোর্ট
30 August, 2021, 03:25 pm
Last modified: 31 August, 2021, 04:52 pm

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। এরপর একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন নুরুল হাসান সোহান। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ছিলেন না মুশফিক। উইকেটের পেছনটা সামলানোর দায়িত্ব ছিল সোহানের কাঁধে।

বরাবরের মতোই কিপিংয়ে প্রশংসা কুড়িয়েছেন দেশসেরা উইকেটরক্ষক সোহান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিক দলে ফেরায় প্রশ্ন ওঠে, কিপিংয়ের দায়িত্ব পাবেন কে। সেই উত্তর দিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে প্রোটিয়া এই কোচ জানালেন, কিউইদের বিপক্ষে কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করা হয়েছে। প্রথম দুই ম্যাচে সোহান এবং পরের দুই ম্যাচে উইকেটরক্ষক হিসেবে থাকবেন মুশফিক। শেষ ম্যাচে কার হাতে গ্লাভস থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম চার ম্যাচের পারফরম্যান্সের পর্যালোচনা করে।

ডমিঙ্গো বলেন, 'সোহান প্রথম দুই ম্যাচে কিপিং করবে, পরের দুই ম্যাচে মুশফিক। এই সিরিজে আমরা উইকেটরক্ষকের দায়িত্ব ভাগাভাগি করছি। ওই ম্যাচগুলোতে দুজনের পারফরম্যান্স পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচের কিপার। এই ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা। তবে সোহান প্রথম দুই ম্যাচ কিপিং করবে।'

মুশফিকুর রহিমের ব্যাটিং পজিশনও চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ কোচ বলেন, 'মুশফিকের ব্যাপারে যে সিদ্ধান্ত, সে চার নম্বরে ব্যাটিং করবে। সে এই জায়গাতেই সফল। সে ইনিংস ধরে রাখতে পারে। মিডল ওভারে এসে এক-দুই করে রান নিতে পারে। ম্যাচটাও শেষ করে আসতে পারে। তাকে দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর।'

ওপেনার হিসেবে দলে আছেন তিনজন; লিটন কুমার দাস, সৌম্য সরকার ও নাঈম শেখ। এর মধ্য থেকে দুজন ওপেনার বেছে নেওয়া হবে। এ ব্যাপারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডমিঙ্গো। তিনি বলেন, 'আমাদের দলে তিনজন আছেন, যারা ওপেন করতে পারে। সৌম্য, লিটন ও নাঈম আছে। আগামী ২৪ ঘন্টায় নির্বাচকদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।' 

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / নুরুল হাসান সোহান / উইকেটরক্ষক / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net