Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
মা যখন ভেন্টিলেটরে, বাবর তখন দেশের হয়ে লড়ছিলেন

খেলা

টিবিএস ডেস্ক
31 October, 2021, 02:50 pm
Last modified: 31 October, 2021, 02:56 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

মা যখন ভেন্টিলেটরে, বাবর তখন দেশের হয়ে লড়ছিলেন

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাবর আজম। মানসিক অবস্থার বিচারে দেশের হয়ে লড়াটা বাবরের জন্য যে সহজ ছিল না, সেটা জানালেন তার বাবা আজম সিদ্দিকী।
টিবিএস ডেস্ক
31 October, 2021, 02:50 pm
Last modified: 31 October, 2021, 02:56 pm

মানসিক শক্তি যেন এটাকেই বলে, মা যখন জীবন-মরনের সন্ধিক্ষণে, বাবর আজম তখন ব্যাট হাতে দেশের হয়ে লড়ছিলেন। পাকিস্তান অধিনায়কের মা অসুস্থ হয়ে পড়েন, ভর্তি করা হাসপাতালে। অবস্থার অবনতি হলে বাবরের মাকে নেওয়া হয় ভেন্টিলেটরে। এই খবর জানার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 

'ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে'- বাবরের বেলাতেও তাই হয়েছে। তার এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো মঞ্চে ভারতকে হারায় পাকিস্তান, ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। বাবরের মায়ের শারীরিক অবস্থাও এখন ভালো, অনেকটাই বিপদমুক্ত তিনি। এখন অনেকটাই নির্ভার হয়ে দলকে নেতৃত্ব দিতে পারছেন বাবর। 

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক ভারতের বিপক্ষে ৫২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। পরের ম্যাচে ৯ রানে আউট হলেও আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন বাবর। 

মানসিক অবস্থার বিচারে দেশের হয়ে লড়াটা বাবরের জন্য যে সহজ ছিল না, সেটা জানালেন তার বাবা আজম সিদ্দিকী। তিনটি ম্যাচেই বাবরকে প্রচণ্ড মানসিক চাপ নিয়ে খেলতে হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন আজম সিদ্দিকী।

পরিবারের দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার দেশের কিছু সত্য জানার সময় হয়েছে এখন। তিনটি ম্যাচই জয়ের জন্য সবাইকে অভিনন্দন। আমাদের বাড়িতে একটি বড় পরীক্ষা ছিল। ভারতের বিপক্ষে ম্যাচের দিন বাবরের মা ছিল ভেন্টিলেটরে। বাবর তিনটি ম্যাচই খেলেছে প্রচণ্ড মানসিক যন্ত্রণা নিয়ে। আমার এখানে (দুবাইয়ে) আসার কথা ছিল না। বাবর যেন দুর্বল হয়ে না পড়ে, স্রেফ এ জন্যই এসেছি।'

View this post on Instagram

A post shared by Azam Siddique (@azam.siddique56)

স্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি লিখেছেন, 'আল্লাহর রহমতে সে (বাবরের মা) এখন ভালো। এটা এই কারণে এখন খোলাসা করছি যে, জাতীয় নায়কদের যেন আমরা কোনো কারণ ছাড়া সমালোচনা না করি।' ভারতের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখেন বাবরের বাবা। ম্যাচ জেতার পর কান্নায় বেঙে পড়েছিলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

বাবর আজম / পাকিস্তান ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net