Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
মাশরাফির মন্তব্যে কোনো আগ্রহ নেই বাংলাদেশের বোলিং কোচের

খেলা

টিবিএস রিপোর্ট
26 October, 2021, 05:10 pm
Last modified: 26 October, 2021, 05:21 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

মাশরাফির মন্তব্যে কোনো আগ্রহ নেই বাংলাদেশের বোলিং কোচের

মাশরাফি এক ফেসবুক পোস্টে লেখেন, টিম ম্যানেজমেন্ট একটি পুনর্বাসন কেন্দ্র, যেখানে দক্ষিণ আফ্রিকার চাকরি না পাওয়া কোচগুলো একসাথে চাকরি করছেন। সাবেক ওয়ানডে অধিনায়কের এমন মন্তব্য নিয়ে জানতে চাইলে কড়া ভাষায়ই উত্তর দেন ওটিস গিবসন।
টিবিএস রিপোর্ট
26 October, 2021, 05:10 pm
Last modified: 26 October, 2021, 05:21 pm
বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর থেকেই চলছে সমালোচনা। আশা জাগিয়েও হেরে যাওয়ায় পুরো দলকেই শূলে চড়ানোর অবস্থা। তবে আলাদা করে কাটগড়ায় দাঁড় করানো হচ্ছে লিটন কুমার দাস ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। লিটনের ক্যাচ মিস নিয়ে পক্ষে না বললেও বোলিংপরিবর্তন নিয়ে মাহমুদউল্লাহর সিদ্ধান্তের পেছনে কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মাশরাফি মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফির প্রশ্ন, পানি পানের বিরতিতে ডমিঙ্গো কি কোনো পরামর্শ দিয়েছিলেন মাহমুদউল্লাহকে? কেবল প্রধান কোচই নয়, ফিল্ডিং কোচের ভূমিকা নিয়েও তার প্রশ্ন আছে। এ ছাড়া দলের কৌশল, টিম ম্যানেজমেন্টের দায়সহ আরও অনেক বিষয় নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন মাশরাফি। সাবেক ওয়ানডে অধিনায়কের মতে, টিম ম্যানেজমেন্ট একটি পুনর্বাসন কেন্দ্র, যেখানে দক্ষিণ আফ্রিকার চাকরি না পাওয়া কোচগুলো একসাথে চাকরি করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদেরে দ্বিতীয় ম্যাচে ২৭ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন। মাশরাফি মন্তব্য নিয়ে ক্যারিবীয় কোচকে প্রশ্ন করা হলে কড়া ভাষায় তিনি জানান, এ নিয়ে তার কোনো আগ্রহ নেই। বাইরের মানুষ কী বলছে, সেটা তাদের জন্য চিন্তার বিষয় নয়।

ওটিস গিবসন বলেন, 'এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমাদের আঙিনার বাইরের কেউ যাই বলুক না কেন, তাতে আমার কোনো আগ্রহ নেই। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়ও নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কী বলছে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমাদের মধ্যে কী কথা হচ্ছে, কেবল সেটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কোচিং গ্রুপ হিসেবে এখানে আমরা কী করছি, সেটা আমরা জানি।'

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ছাড়েন লিটন। ১২.২ ওভারে শ্রীলঙ্কার রান তখন ৯৮ রান। ভানুকা রাজাপাকশে ব্যাটিং করছিলেন ১৪ রানে। লঙ্কান বাঁহাতি এই ব্যাটসম্যানের তোলা ক্যাচ ফেলে দেন লিটন। পরে রাজাপাকশে খেলেন ৩১ বলে ৫৩ রানের ইনিংস। এরপর ৬৩ রানে ব্যাটিং করা চারিথ আসালাঙ্কার ক্যাচও মাটিতে ফেলে দেন লিটন। আসালাঙ্কাই ৪৯ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দারুণ এক জয় এনে দেন।

এটা নিয়ে সমালোচনার শেষ নেই। মাহমুদউল্লাহর বোলিং পরিবর্তন নিয়েও হয় সমালোচনা। রান তাড়ায় এক পর্যায়ে দশম ওভারে লঙ্কানদের রান ছিল ৪ উইকেটে ৭৯। সেখান থেকে দুই অনভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকশের দারুণ ব্যাটিংয়ে জিতে যায় লঙ্কানরা।

এই জুটির শুরুর সময়টায় অধিনায়ক মাহমুদউল্লাহ যথেষ্ট চাপ তৈরি করতে পেরেছেন কি না, সেই প্রশ্ন তোলা হয়। সাকিব আল হাসান প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করলেও দুই বাঁহাতির সামনে লম্বা সময় তাকে বোলিংয়ে আনা হয়নি। দীর্ঘ সময় বোলিং থেকে দূরে রাখা হয় দলের মূল পেসার মুস্তাফিজুর রহমানকেও। এ নিয়ে প্রশ্ন উঠলে এর পেছনে কোচের দায়ের কথাও জানান মাশরাফি, কোচিং স্টাফদের দায়িত্ব নিয়েও তোলে প্রশ্ন। সেটার জবাবে কড়া উত্তর দিলেন গিবসন। 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / ওটিস গিবসন / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net