Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
শুধু শেষ ষোলো নয়, বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার, আশঙ্কা ব্রাজিলের

টিবিএস ডেস্ক
03 December, 2022, 11:35 am
Last modified: 03 December, 2022, 11:42 am

Related News

  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আকাশছোঁয়া দাম বিশ্বকাপ টিকিটের; 'চরম বিশ্বাসঘাতকতা' বলছেন সমর্থকরা
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

শুধু শেষ ষোলো নয়, বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার, আশঙ্কা ব্রাজিলের

শনিবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নেমে ১-০ গোলের পরাজয় মেনে নিতে হয়েছে ব্রাজিলকে। এরই মাঝে শোনা যাচ্ছে, নকআউটেও নেইমারকে পাওয়ার সম্ভাবনা কম। অনেকেই ধারণা করছেন, এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ ইতোমধ্যেই খেলে ফেলেছেন নেইমার।
টিবিএস ডেস্ক
03 December, 2022, 11:35 am
Last modified: 03 December, 2022, 11:42 am

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। এর আগেই নতুন জল্পনা তৈরি হয়েছিল নেইমারকে নিয়ে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ক্যামেরুন ম্যাচে তো বটেই, এমনকি বিশ্বকাপের আর কোনো ম্যাচেই অংশ নিতে পারবেন না ব্রাজিলের এই তারকা ফুটবলার। 

প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নেমে চোট পেয়েছিলেন নেইমার। ধারণা করা হচ্ছে, লিগামেন্টে বড়সড় সমস্যা বাঁধিয়েছেন তিনি। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে তথ্য।

ইনজুরির দুইদিন পর জানা যায়, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার। তবে নকআউটে পাওয়া যাবে তাকে। শনিবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নেমে লাতিন আমেরিকান দলকে ১-০ গোলের পরাজয় মেনে নিতে হয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে, নকআউটেও নেইমারকে পাওয়ার সম্ভাবনা কম। 

ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার জেভিয়ার বলেছেন, "নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটি হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেগুলো নিয়ে ভাবার সময় পাবো। নেইমারের ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।" যদিও কী পরিকল্পনা, তা বিস্তারিত বলেননি তিনি। এর মধ্যে গ্রুপ পর্বের এক ম্যাচে পরাজয় মেনে নিতে হলো দলকে।

এতেই এবারের বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে যাওয়ার ভয় বাড়ছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, নেইমারের পায়ের লিগামেন্ট ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ফলে শেষ ষোলো তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে তখনও নেইমারকে পাওয়া যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। 

এই নিয়ে তিনটি বিশ্বকাপে খেললেন নেইমার। আগের দুটিতেও ইনজুরিতে পড়েছিলেন তিনি। ২০১৪ সালের বিশ্বকাপে কোমরে ব্যাথা পেয়ে কোয়ার্টারে শেষ হয়ে গিয়েছিল তার বিশ্বকাপ যাত্রা। ২০১৮ সালের বিশ্বকাপের আগে থেকেই ইনজুরিতে ভুগছিলেন তিনি। ফলে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি।
 
Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল / কাতার বিশ্বকাপ / ব্রাজিল / নেইমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আকাশছোঁয়া দাম বিশ্বকাপ টিকিটের; 'চরম বিশ্বাসঘাতকতা' বলছেন সমর্থকরা
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net