Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
নেপালের অপেক্ষায় ‘ক্ষুধার্ত’ জামালরা

খেলা

টিবিএস রিপোর্ট
02 November, 2020, 05:05 pm
Last modified: 02 November, 2020, 05:12 pm

Related News

  • ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

নেপালের অপেক্ষায় ‘ক্ষুধার্ত’ জামালরা

দীর্ঘ বিরতির পর গত ২৪ অক্টোবর থেকে জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে জামাল ভুঁইয়ার দল। প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার পর্বেই এমন এক প্রতিপক্ষ মিলছে, যাদের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
02 November, 2020, 05:05 pm
Last modified: 02 November, 2020, 05:12 pm

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন খেলার বাইরে থাকতে হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। শুধু ম্যাচ নয়, মাঠে নেমে অনুশীলন করবেন, সেই সুযোগও পাননি ফুটবলাররা। দীর্ঘ বিরতির পর গত ২৪ অক্টোবর থেকে দলীয় অনুশীলন শুরু হয়েছে। ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে জামাল ভুঁইয়ার দল। প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার পর্বেই এমন এক প্রতিপক্ষ মিলছে, যাদের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ। 

নেপাল, নামটি শুনলে অস্বস্তিতেই পড়ে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সর্বশেষ দুই ম্যাচে দলটির বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়েন জামাল-জীবনরা। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল পর্যায়েও দলটির বিপক্ষে ভরাডুবি হয় বাংলাদেশের। সব মিলিয়ে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত জামালরা। 

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটি দিয়ে ভাঙবে গত মার্চে স্থবির হয়ে পড়া ফুটবল পাড়ার নিরবতা। ম্যাচ দুটিকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে অনুশীলন করে আসছে জাতীয় দল। লকডাউনে নিজেদের মতো করে ফিটনেস নিয়ে কাজ করলেও সেটা যে পর্যাপ্ত হয়নি, তা বোঝা যাচ্ছে অনুশীলনে। 

সোমবার নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন জাতীয় দলের ফুটবলাররা। এই ম্যাচের পর অধিনায়ক জামালের মনে হয়েছে, পুরো দল ফিটনেসের দিক থেকে ভালো অবস্থানে নেই। জামাল বলেন, 'সত্যি বলতে টিমটা পুরোপুরি ফিট নয়। আজ আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেকের সমস্যা আছে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে, আরও রানিং করতে হবে, তারপর ফিটনেস আসবে।'

বসুন্ধরা কিংসে থাকা ফুটবলাররা অনুশীলন করেছেন। যে কারণে তাদের ফিটনেস ভালো পর্যায়ে আছে। এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'অনেকদিন পর আমরা অনুশীলন করছি, ম্যাচ খেলছি। অনেক খেলোয়াড়ই পুরোপুরি ফিট নয়। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা তুলনামুলকভাবে বেশি ফিট। তারা দলের সঙ্গে অনুশীলন করেছে। অন্যরা সে সুবিধা পায়নি। অন্যরা সামনের দিনগুলোতে ফিট হয়ে উঠবে।'

ফিটনেসে ঘাটতি বা অপর্যাপ্ত অনুশীলনের পরও নিজেদের লক্ষ্যে অবিচল জামালরা। নেপালের বিপক্ষে এবার আর হার নিয়ে মাঠ ছাড়তে চান না তারা। জামাল বলছেন, 'আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। সবাই বলছে নেপালের কাছে তোমরা দুইবার হেরেছ, এটা কী! তো বিষয়টা খেলোয়াড়দের মাথায় আছে। সবাই জিততে চায় এবং আমাদের জিততেই হবে।'

দীর্ঘ বিরতির পর বলা যায় নতুন শুরুই হচ্ছে। নতুন এই শুরুর পর্বে নতুন এক যোদ্ধাকে দলে পাচ্ছে বাংলাদেশ। ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান দলে ডাক পেয়েছেন। ফিনল্যান্ডের অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮ এবং ১৯ দলে খেলা এই ডিফেন্ডারকে নিয়ে আশাবাদী জামাল, 'তারিক দলে নতুন। তবে তার অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। দলে নতুন বলে সে একটু সংকোচবোধ করে, কিন্তু ভালো করছে অনুশীলনে।'

Related Topics

টপ নিউজ

জামাল ভুঁইয়া / ফুটবলার / বাফুফে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net