Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
তৃতীয় ওয়ানডেতেও একই দল, বিশ্রামে থাকবেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
03 March, 2020, 06:30 pm
Last modified: 03 March, 2020, 06:37 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

তৃতীয় ওয়ানডেতেও একই দল, বিশ্রামে থাকবেন মুশফিক

প্রধান নির্বাচক জানিয়েছেন, পাকিস্তানে অনুষ্ঠেয় একমাত্র ওয়ানডেতে যাদেরকে খেলানো হবে, তারা তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন।
টিবিএস রিপোর্ট
03 March, 2020, 06:30 pm
Last modified: 03 March, 2020, 06:37 pm
ফাইল ছবি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছিল। তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হবে ৪ মার্চ। কিন্তু এরআগেই দল ঠিক হয়ে গেছে। তৃতীয় ওয়ানডের জন্যও একই দল ঘোষণা করা হবে। তৃতীয় দফার পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানো মুশফিকুর রহিমও থাকবেন স্কোয়াডে। তবে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হবে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, তৃতীয় ওয়ানডের স্কোয়াডে কোনো পরিবর্তন আসবে না। আগের ১৫ জনকেই স্কোয়াডে রাখা হবে।

দল ঘোষণার ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেছেন, 'এই ১৫ জন থেকেই দল করব, বাইরে থেকে কাউকে আনা হবে না।'

স্কোয়াড পরিবর্তন করা না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে পরিবর্তন আসবে। এই ম্যাচে বিশ্রামে রাখা হবে মুশফিককে। প্রধান নির্বাচক জানিয়েছেন, পাকিস্তানে অনুষ্ঠেয় একমাত্র ওয়ানডেতে যাদেরকে খেলানো হবে, তারা তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন।

মুশফিক যেহেতু পাকিস্তান সফরে যাবেন না, এ কারণে তৃতীয় ম্যাচের একাদশে তাকে বিবেচনার বাইরে রাখা হবে। পাকিস্তান সফরে ভাবনায় নেই, এমন আরও কয়েকজনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। তৃতীয় ম্যাচে অভিষেক হতে পারে দুই তরুণ নাঈম শেখ ও আফিফ হোসেনের। যদিও এ ব্যাপারে কিছু জানাননি প্রধান নির্বাচক।

প্রধান নির্বাচক বলেছেন, 'নতুন কাউকে সুযোগ নয়। পাকিস্তানের বিপক্ষে যে একটা ওয়ানডে আছে, সেটা নিয়ে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে বসে পরিকল্পনা করেছি। জিম্বাবুয়ের সাথে সিরিজটা যদি ২-০ হয়ে যায়, তাহলে পাকিস্তানে যে দলটা খেলবে, সেই এগারোজনকে শেষ ম্যাচে খেলানোর চিন্তা ভাবনা করছি।'  

মুশফিকের একাদশে থাকা না থাকার ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেন, 'আজ যদি সিরিজ জিতে যাই, তাহলে মুশফিক থাকবে না। কারণ আমরা চাচ্ছি যে, এপ্রিলের ৩ তারিখে পাকিস্তানে যে ওয়ানডেটা আছে, সেই ম্যাচের একাদশের সঙ্গে মিল রেখে যেন দল সাজানো যায়।'

মুশফিককে পাকিস্তান যেতে চাপ দেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, পাকিস্তানে যেতে রাজি না হলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে মুশফিককে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

প্রধান নির্বাচক এমন খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, 'যেসব নিউজের কথা বলছেন, আমরাও দেখেছি। এটা ঠিক না। আমরা আনুষ্ঠানিকভাবে ওকে জিজ্ঞেস করেছিলাম যাবে কিনা। টিম ম্যানেজমেন্ট ও আমরা একসাথে বসেছিলাম, হেড কোচও ছিলো। ও সরাসরি বলেছে যাবে না। বিসিবি সভাপতির পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা ছিল না।'

এরআগে মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, দল চাইলে পাকিস্তানে যেতে প্রস্তুত আছেন তিনি। ওয়ানডে অধিনায়ক তৃতীয় ম্যাচ খেললে পাকিস্তান সফরের জন্য বিবেচিত হবেন কিনা? এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, 'পাকিস্তান সফরের দল নিয়ে আমরা এখনও বসিনি। মাশরাফিকে নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। এ সিরিজটা শেষ হলে তারপর পাকিস্তান সিরিজের ওয়ানডে নিয়ে বসব।'

আগামী এপ্রিলে তৃতীয় দফার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৫ এপ্রিল করাচিতেই শুরু হবে টেস্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / বাংলাদেশ বনাম পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net