Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
ছক্কা মেরে সেঞ্চুরি, দারুণ ইনিংসে বিশ্বকাপের অভিজাত তালিকায় বাটলার

খেলা

টিবিএস ডেস্ক
01 November, 2021, 10:15 pm
Last modified: 01 November, 2021, 10:24 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ছক্কা মেরে সেঞ্চুরি, দারুণ ইনিংসে বিশ্বকাপের অভিজাত তালিকায় বাটলার

৬৭ বলে ১০১ রান, অথচ হাফ সেঞ্চুরি করতেই জস বাটলার বল খরচা করেন ৪৫টি। পরের ৫১ রান তুলতে তার খরচা মাত্র ২২ বল।
টিবিএস ডেস্ক
01 November, 2021, 10:15 pm
Last modified: 01 November, 2021, 10:24 pm

আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে ধুঁকছিল ইংল্যান্ড। ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে ইংলিশরা তখন উল্টো পথের পথিক। এর মাঝেও এক পাশ আগলে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন জস বাটলার। পরে যোগ দেন অধিনায়ক ইয়ন মরগান। তাতেও অবস্থার বদল হচ্ছিল না, ১০ ওভারে তাদের রান ছিল মাত্র ৪৭ রান। 

১৩তম ওভার থেকে সব পাল্টে যেতে লাগলো, ব্যাটকে তরবারিতে পরিণত করে ব্যাটিং শুরু করলেন বাটলার। ছন্দে পেয়ে মরগানও চার-ছক্কার পসরা সাজালেন। এই জুটিতে খারাপ সময় কাটিয়ে অনেকটা পথ পেরিয়ে যায় ইংল্যান্ড। চতুর্থ জুটিতে ১১২ রানের জুটি গড়ার পথে লঙ্কান বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন বাটলার-মরগান। তাদের জুটিতেই শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৬৩ রান তুলেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়তে থাকা ইংল্যান্ড।

মরগান ৪০ রান করে থামেন। ততোক্ষণে ৫৯ বলে ৮৬ রানে পৌঁছে গেছেন বাটলার। বাকি ছিল আর ১০ বল, এর মধ্যে ৮টি বল খেললেন ইংল্যান্ডের ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নাম উঠে গেল তার। শেষ বলে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি।

৬৭ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ১০১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন বাটলার। নামের পাশে যোগ হলো টি-টোয়েন্টি সেঞ্চুরি, বিশ্বকাপের অভিজাত তালিকাতেও উঠল তার নাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। তবে তার সেঞ্চুরিটি বিশ্বকাপের নবম, ক্রিস গেইল দুটি সেঞ্চুরির মালিক। 

দেশের জার্সি গায়েও এটা বাটলারের দারুণ অর্জন। ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন তিনি। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেন অ্যালেক্স হেলস।  

৬৭ বলে ১০১ রান, অথচ হাফ সেঞ্চুরি করতেই বাটলার বল খরচা করেন ৪৫টি। পরের ৫১ রান তুলতে তার খরচা মাত্র ২২ বল। এদিন বাটলার ও মরগানই ইংল্যান্ডের হয়ে ব্যাট চালিয়েছেন। আউট হওয়া তিন ব্যাটসম্যান রান করতে পারেননি। জেসন রয় ৯, দাভিদ মালান ৬ ও জনি বেয়ারস্টো ০ রান করেন। মঈন আলী ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে ভানিন্দু হাসারাঙ্গা ৩টি ও দুশমন্ত চামিরা একটি উইকেট নেন।  

Related Topics

টপ নিউজ

জস বাটলার / ইংল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সেঞ্চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net