Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
চোটে বিপর্যস্ত ভারত, মাঠে নামতে প্রস্তুত শেবাগ

খেলা

টিবিএস রিপোর্ট
13 January, 2021, 02:40 pm
Last modified: 13 January, 2021, 02:45 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

চোটে বিপর্যস্ত ভারত, মাঠে নামতে প্রস্তুত শেবাগ

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ভালোয় ভালোয় কাটলেও বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারতের কাছে চোট হয়ে উঠেছে আতঙ্কের নাম। চোটের কারণে একের পর এক ক্রিকেটার ছিটকে গেছেন সিরিজ থেকে। ব্রিসবেনে শেষ টেস্টে একাদশ তৈরি করাই কঠিন হয়ে পড়েছে সফরকারীদের জন্য।
টিবিএস রিপোর্ট
13 January, 2021, 02:40 pm
Last modified: 13 January, 2021, 02:45 pm

অস্ট্রেলিয়া সফরে ভারতের জন্য সবচেয়ে ব্যবহৃত শব্দ হয়ে উঠেছে 'চোট'। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ভালোয় ভালোয় কাটলেও বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারতের কাছে চোট হয়ে উঠেছে আতঙ্কের নাম। চোটের কারণে একের পর এক ক্রিকেটার ছিটকে গেছেন সিরিজ থেকে। 

ব্রিসবেনে শেষ টেস্টে একাদশ তৈরি করাই কঠিন হয়ে পড়েছে সফরকারীদের জন্য। এমন অবস্থায় ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ মজা করে বলেছেন, প্রয়োজন হলে ভারতের হয়ে মাঠে নামতে প্রস্তুত আছেন তিনি। 

টেস্ট সিরিজে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়লেও এর শুরু অবশ্য অস্ট্রেলিয়ায় সিরিজ আগেই। চোটের কারণে পুরো অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। আর টেস্ট সিরিজ শুরুর পর তো রীতিমতো চোটের মিছিল শুরু হয়ে যায়। এই মিছিলে পেসারদের সংখ্যাই বেশি।

প্রথম টেস্টের পর ডানহাতি পেসার মোহাম্মদ শামি ছিটকে যান। দ্বিতীয় টেস্টের মাঝপথে আরেক অভিজ্ঞ পেসার উমেশ যাদবকে হারাতে হয় ভারতকে। রোমাঞ্চকর ড্র করা তৃতীয় টেস্টর আগে কপাল পোড়ে লোকেশ রাহুলের। এই টেস্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে যান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। 

এখানেই শেষ নয়। পেস আক্রমণে বাকি থাকা সবচেয়ে কার্যকর অস্ত্র বুমরাহকেও হারানোর শঙ্কায় ভারত। তলপেটের ব্যথায় শেষ টেস্টে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তৃতীয় টেস্টে ব্যাট হাতে অবিশ্বাস্য ধৈর্যর পরিচয় দেওয়া হনুমা বিহারিকে নিয়েও আছে অনিশ্চয়তা। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি।

এমন একটা অবস্থা, ভারতীয় দলের চোটের তালিকা যেন শেষ হওয়ার নয়। তৃতীয় টেস্টে ব্যাট হাতে দলকে পথ দেখানো অভিজ্ঞ স্পিনার বরিবন্দ্রন অশ্বিনের পিঠে ব্যথা আছে। নেটে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। চেতেশ্বর পূজারাও পুরো ফিট নন। ব্যথানাশক ট্যাবলেট খেয়ে খেলে আসছেন তিনি। 

চোটের তালিকটা এতই দীর্ঘ যে, একাদশ তৈরি করা নিয়ে বিপাকেই পড়ে যেতে হচ্ছে ভারতকে। যে টেস্ট দিয়ে সিরিজ (১-১ সমতায় আছে) নির্ধারণ হবে, সেই টেস্টের আগেই চোটে জেরবার সফরকারীরা। 

দলের এমন বিপদের অবস্থায় চোট পাওয়া ক্রিকেটারদের ছবি একত্রিত করে শেবাগ মজার ছলে একটি টুইট করেছেন। ২০১৬ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যান টুইটে লিখেছেন, 'এতজন ক্রিকেটার ইনজুরিতে, ১১ জন যদি না হয় তবে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুত আছি আমি। কোয়ারেন্টিন দেখা যাবে।' সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচটি ১৫ জানুয়ারি ব্রিসবেনে শুরু হবে। 

Related Topics

টপ নিউজ

বীরেন্দর শেবাগ / ভারত ক্রিকেট দল / ভারত-অস্ট্রেলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net